350 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন
অমুসলিম দেশে মুসলিমদের নাগরিকত্ব গ্রহণের হুকুম কী?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
যদি নিজের ঈমান ও আমল বিনষ্ট না হবার দৃঢ় মনোবল থাকে। তাহলে ডাক্তারী পড়ার জন্য অমুসলিম দেশে যেতে কোন বাঁধা নেই।তবে নাগরিক হবার ক্ষেত্রে আরো সতর্কতা কাম্য।অমুসলিম দেশে নাগরিকত্ব নেবার আগে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরীঃ
১. মুসলিম রাষ্ট্রে স্বাধীনভাবে জীবন যাপন সম্ভব না হলে বাধ্য হলে বা প্রয়োজন হলে অমুসলিম দেশে বসবাসের জন্য নাগরিক হতে পারবে।
২. মুসলিম দেশের তুলনায় অমুসলিম দেশকে শ্রেষ্ঠ ও উত্তম মনে করতে পারবে না।
৩. নিজেই ঈমান ও আমল সঠিক ও যথার্থভাবে পূর্ণ করতে পারার নিশ্চয়তা থাকতে হবে।
৪. নিজের আখলাক ও আমল জিন্দেগীর মাধ্যমে ইসলামের সৌন্দর্যতা ও শ্রেষ্ঠত্বের দিকে আমলী আহবানের মত মনোবৃত্তি থাকতে হবে।
৫. ইসলাম ও মুসলমানদের ক্ষতি হবে এমন কোন কাজে জড়িত হতে বাধ্য না হবার নিশ্চয়তা থাকতে হবে।উপরোক্ত শর্ত পাওয়া গেলে অমুসলিম দেশে নাগরিকত্ব নিয়ে বসবাস করা জায়েজ আছে।
তবে অমুসলিমদের ইসলামের প্রতি দাওয়াত দেবার মানসিকতা থাকলে শুধু জায়েজই নয়, বরং সওয়াবেরও অংশীদার হবে।
এক্ষেত্রেও যেখানে মুসলমান বেশি থাকে, সেসব এলাকায় বসবাস করাটাই নিজের ঈমান ও আমলের জন্য অধিক নিরাপদ। তবে শুধুমাত্র নিজের আয়েশ ও আরামের জন্য। অন্যদের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ ও গর্ব করার মনোবৃত্তিতে এমনিতে অমুসলিম দেশে নাগরিকত্ব গ্রহণ করা জায়েজ হবে না।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
20 নভেম্বর, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Rubel.Islam
1 টি উত্তর
1 টি উত্তর
2 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
17 এপ্রিল, 2025 "মনোবিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন অমর

37,793 টি প্রশ্ন

37,193 টি উত্তর

1,840 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
18 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 18 জন অতিথি
আজকে ভিজিট : 19888
গতকাল ভিজিট : 49951
সর্বমোট ভিজিট : 65150157
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...