443 বার দেখা হয়েছে
"ইলেকট্রিক্যাল" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

এটা ঠিক যে ডিসি কারেন্ট এসির তুলনায় অনেক সেফ, আমদের ব্যবহৃত হোম অ্যাপ্লায়েন্স এর ডিসি ভার্সন ও সম্ভব। দেখতে গেলে ভোক্তা পর্যায়ে ডিসি পাওয়ার ব্যবহার না করার সেরকম কোনো কারণ নেই। সমস্যা মূলত ট্রান্সমিশন সিস্টেমে। দূরবর্তী ডিসি ট্রান্সমিশনে অসুবিধার কারনেই সেই সময় এডিসনের ডিসি পাওয়ার সিস্টেমকে উপেক্ষা করে টেললার এসি পাওয়ার সিস্টেম প্রধান্য পায়। দূরবর্তী পাওয়ার ট্রান্সমিশনে পাওয়ার লস কমাতে অনেক হাই ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিট করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের এই প্রশ্নটি দেখুন।


বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ অনেক হাই ভোল্টেজে ট্রান্সমিট করার কারণ কি?


এসি পাওয়ারের ক্ষেত্রে সহজেই ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ আপ কিংবা ডাউন করা যায়। কিন্তু ডিসির ক্ষেত্রে যেহেতু ইলেকট্রো ম্যাগনটিক ইনডাকশন ঘটে না তাই সরাসরি ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ আপ ডাউন করা সম্ভব নয়। ডিসিকে ভোল্টেজ আপ করতে হলে প্রথমে ডিসি পাওয়ার এসিতে কনভার্ট করে তারপর ভোল্টেজ আপ করার পর পুনরায় ডিসিতে কনভার্ট করতে হবে।


লো ভোল্টেজ এবং কারেন্ট এর ক্ষেত্রে সহজেই ডিসি থেকে এসি এবং এসি থেকে ডিসি কনভার্ট করা গেলেও হাই ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে কম্পোনেন্ট গূলোর সাইজ অনেক বড় বড় হয়, এমনকি একটি বিল্ডিংয়ের সমান হতে পারে একেকটি কম্পোনেন্ট, যা অনেক কস্টলি। পাওয়ার ট্রান্সমিশন এত কস্টলি হলে বিদ্যুতের ইউনিটের দাম অনেক বেশি হয়ে যাবে। তাই মুলত ডিসি সিস্টেমে ট্রান্সমিশন সমস্যা বিবেচনা করেই বিশ্বব্যাপী এসি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
3 ডিসেম্বর, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Hasanask
1 টি উত্তর
27 মে, 2021 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,409 টি প্রশ্ন

38,041 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,952 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
19 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 19 জন অতিথি
আজকে ভিজিট : 23185
গতকাল ভিজিট : 35963
সর্বমোট ভিজিট : 66405249
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...