311 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

উভয় ঈদের নামাজই দু'রাকাত করে। এ দু'টি নামাজের জন্য আযান ও তাকবীর নেই । এ নামাজ সাধারণত বাংলাদেশে দুইভাবে আদায়  করা হয়৷ যথা: হানাফী তরিকা, মোহাম্মদীয় তরিকা৷ নিচে হানাফী মাযহাবের আলেমদের মতে নামাজের পদ্ধতি তুলে ধরা হলো-


প্রথমে এভাবে নিয়ত করবে যে, আমি ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে এই ইমামের পিছনে পড়ছি। তারপর তাকবীরে তাহরীমা বলে যথারীতি হাত বেঁধে নেবে এবং ছানা পড়বে । তারপর কান পর্যন্ত উভয় হাত তুলতে তুলতে “আল্লাহু আকবার” বলে হাত দু'টি ছেড়ে দেবে। পুনরায় দ্বিতীয়বার কান পর্যন্ত হাত তুলে “আল্লাহু আকবার” বলবে এবং হাত ছেড়ে দেবে। পুনরায় তৃতীয়বার কান পর্যন্ত হাত তুলে “আল্লাহু আকবার” বলবে এবং হাত বেঁধে নেবে। অতঃপর ইমাম সাহেব আস্তে আস্তে  আউযুবিল্লাহি মিনাশ শ্বাইত্ব-নির রজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপর জোরে জোরে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ে রুকূ' করবেন। 

এরপর দ্বিতীয় রাকাতের উদ্দেশ্যে যখন দাঁড়াবে তখন ইমাম সাহেব প্রথমে কেরাত পড়বেন। কেরাত হতে অবসর হয়ে কান পর্যন্ত হাত তুলে তাকবীর বলবেন এবং হাত ছেড়ে দেবেন। আবার কান পর্যন্ত হাত তুলে দ্বিতীয় তাকবীর বলবেন এবং হাত ছেড়ে দেবেন। অতঃপর আবারও কান পর্যন্ত হাত তুলে তৃতীয়বার তাকবীর বলবেন এবং হাত ছেড়ে দেবেন। অতঃপর হাত না তুলে চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন এবং যথারীতি নামাজ পূর্ণ করবেন। অতঃপর (নামাজ শেষে) ইমাম দাঁড়িয়ে খুতবা পড়বেন এবং সবাই নীরবে বসে তা শুনবে । দুই ঈদের নামাজে জুমার মতো দু'টি খুতবা রয়েছে এবং উভয় খুতবার মাঝে বসা সুন্নত।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
8 জুন, 2021 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
2 ডিসেম্বর, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
1 টি উত্তর
25 নভেম্বর, 2021 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন jamiul
1 টি উত্তর
7 মে, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Musfiqur Rahman
3 টি উত্তর
2 টি উত্তর
7 মে, 2021 "ইসলাম ধর্ম" বিভাগে প্রশ্ন করেছেন Musfiqur Rahman
1 টি উত্তর
6 ফেব্রুয়ারি, 2022 "স্বপ্নের ব্যাখ্যা" বিভাগে প্রশ্ন করেছেন jannat
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
10 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 10 জন অতিথি
আজকে ভিজিট : 2882
গতকাল ভিজিট : 20042
সর্বমোট ভিজিট : 64895314
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...