241 বার দেখা হয়েছে
"তথ্য ও প্রযুক্তি" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

যে প্রক্রিয়ার মাধ্যমে পাওয়ার সোর্সের সাথে ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়াই ডিভাইস চার্জ করা হয় তাকে ওয়্যারলেস চার্জিং বলা হয়। ওয়্যারলেস চার্জিং মূলত ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর কাজ করে। আর যে প্রক্রিয়ায় ওয়্যারলেসলি চার্জিং প্যাড থেকে ডিভাইসে পাওয়ার ট্রান্সফার হয় সেটা ট্রান্সফরমার অ্যাকশন নামে পরিচিত। 

ওয়্যারলেস চার্জিং প্যাড এ একটি কয়েল থাকে যাকে ট্রান্সমিটার কয়েল বলা হয়। এই কয়েলে নির্দিষ্ট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি বিশিষ্ঠ অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। সাপ্লাই ভোল্টেজকে নির্দিষ্ট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সিতে কনভার্ট করতে চার্জিং প্যাড এ কিছু বিশেষ সার্কিট থাকে। কয়েলে সাপ্লাই দেওয়া হলে এই কয়েল একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যেটা ফ্রিকুয়েন্সির সাথে অসিলেট করে। 
ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ডিভাইসের মধ্যেও এরূপ একটি কয়েল থাকে যাকে রিসিভার কয়েল বলা হয়। এখন ডিভাইসটি ওয়ারলেস চার্জিং প্যাড এর উপর স্থাপন করা হলে ট্রান্সমিটার কয়েলের তৈরি ম্যাগনেটিক ফিল্ড অসিলেট করার সময় রিসিভার কয়েলের তার গুলিকে ক্রস করে, ফলে রিসিভার কয়েলের মধ্যে ভোল্টেজ আবিষ্ট হয়। এরপর ডিভাইসের মধ্যে থাকা রেকটিফায়ার সার্কিট এই ভোল্টেজকে ডিসিতে রূপান্তর এবং রেগুলেট করে ডিভাইসের ব্যাটারিতে ফিড করার উপযোগী করে তোলে এবং ব্যাটারি চার্জ করে।

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
1 টি উত্তর
30 জানুয়ারি, 2021 "তথ্য ও প্রযুক্তি" বিভাগে প্রশ্ন করেছেন Md Noor Alom
0 টি উত্তর
3 মার্চ "তথ্য ও প্রযুক্তি" বিভাগে প্রশ্ন করেছেন mdshohrabhosen
2 টি উত্তর
5 জানুয়ারি, 2025 "তথ্য ও প্রযুক্তি" বিভাগে প্রশ্ন করেছেন IamBiplob
1 টি উত্তর
7 অক্টোবর, 2023 "তথ্য ও প্রযুক্তি" বিভাগে প্রশ্ন করেছেন Limon54

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
22 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 22 জন অতিথি
আজকে ভিজিট : 39401
গতকাল ভিজিট : 56665
সর্বমোট ভিজিট : 64627355
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...