452 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন
কোন আর্থিক প্রতিষ্ঠানের মাসিক সঞ্চয় নিয়মিত করার জন্য আর্থিক জরিমানা পদ্ধতির হুকুম কি?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
মাসিক সঞ্চয় যদি ঠিক সময়ে জমা না দিতে পারে আর্থিক অস্বচ্ছলতার কারণে তাহলে তার উপর কখনোই আর্থিক জরিমানা আবশ্যক করা জায়েজ নয়। তবে টাকা জমা না দেয়াকালে প্রতিষ্ঠানের যে লাভ আসে তাতে সে অন্তর্ভুক্ত হবেনা।তবে যদি ইচ্ছাকৃত অযথাই দেরী করে প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হয়, তাহলে দু’ একবার সতর্ক করার পর আর্থিক জরিমানার একটি সুরত অবলম্বন করা যায় কতিপয় শর্ত স্বাপেক্ষে।যথা-
১. প্রতিষ্ঠানের সদস্য হবার সময় একটি ফরমে সদস্য লিখবে যে, আমি উক্ত প্রতিষ্ঠানে মাসিক এতো টাকা হারে মাসিক সঞ্চয় রাখব, যদি কখনো সঞ্চয় দিতে গড়িমসি করি, তাহলে প্রতি সঞ্চয় বাবত আমার উপর এতো টাকা জনকল্যাণমূলক ফান্ডে দান করা আবশ্যক।
২. প্রতিষ্ঠানের একটি জনকল্যাণমূলক ফান্ড থাকবে। যা সম্পূর্ণ মুল প্রতিষ্ঠান থেকে আলাদা হবে। এই ফান্ডের টাকা পয়সার উপর কোন প্রকার হস্তক্ষেপ মূল প্রতিষ্ঠান করতে পারবেনা। অর্থাৎ মুল প্রতিষ্ঠানের কোন প্রয়োজনে উক্ত ফান্ডের টাকা পয়সা খরচ করতে পারবেনা। এই ফান্ডের পুরো টাকা দিয়ে জনকল্যাণমুলক কাজ করা হবে।

#ফরমে উল্লেখিত অঙ্গিকারনামাটি একটি একটি অঙ্গিকার হিসেবে সাব্যস্ত হবে। যা পূর্ণ করা সদস্যের উপর আবশ্যক হবে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর

37,793 টি প্রশ্ন

37,193 টি উত্তর

1,840 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
17 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 17 জন অতিথি
আজকে ভিজিট : 21832
গতকাল ভিজিট : 39760
সর্বমোট ভিজিট : 65102171
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...