718 বার দেখা হয়েছে
"দৈনন্দিন সমস্যা" বিভাগে করেছেন
আমার স্ত্রীকে আমার পছন্দ হয় না। কিন্তু ছেলেমেয়ের জন্য মানিয়ে চলতে চাই। আমার কী করা উচিত?

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
এতদিন সংসার করে তার প্রতি কি সম্মানবোধও তৈরি হয়নি? সে শুধু আপনার স্ত্রী নয় আপনার সন্তানের মা এবং সম্মানিতা মহিলা কারণ সে সবকিছু ছেড়ে দিয়ে সব মায়া ত্যাগ করে এমন লোকের সংসার করতে তার বাড়িতে উঠেছে যে লোকটা তাকে ভালোইবাসেনা। 

পৃথিবীতে সর্বপ্রথম সম্পর্ক সৃষ্টি হয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, এরপরে অন্যান্য সম্পর্কের সৃষ্টি হয়েছে। একজন স্ত্রী তার স্বামীকে যতটা চায়, যতটা সম্মান করে আর কাউকেই করেনা, এমনকি নিজের মা বাবাও যদি স্বামীর বদস্বভাব নিয়ে আলোচনা করে তাও সহ্য করতে পারে না। সে স্ত্রী কি এতটুকুও সম্মান পাবার যোগ্য নয়?

রাস্তায় বারবার অপরিচিত কারো সাথে দেখা হলে সে ব্যক্তির প্রতিও একটা মায়া জন্মে, অথচ যে স্ত্রী নিজ যৌবন সৌন্দর্য সবকিছুর যত্নকে অবহেলা করে আপনার ঘরে কামলা খাটছে, জীবন মৃত্যুর মাঝখানে থেকে সন্তানাদি জম্মদান করে আবার ঐ সন্তানকে নিয়ে দিনরাত পরিশ্রম করছে সে কি কম সম্মান পাবার মতো মহিলা?

আপনি কেন তাকে ভালোবাসতে পারছেন না জানি না৷ তবে কখনোই তাকে একথা বলবেন না যে আমি তোমাকে ভালবাসি না। বরং সবসময় তার কাজের প্রশংসা করবেন এবং সেটা করতে আপনি নিজেকে বাধ্য করে ফেলুন।
করেছেন
খুব ভালো কথা বলেছেন,ধন্যবাদ আপনাকে ।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
আপনার নিজের বউকে মানিয়ে নেওয়াই উচিত। এজন্য সবসময় তার ভালো দিক গুলো দেখবেন।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
0 টি উত্তর
24 মে, 2022 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর

38,307 টি প্রশ্ন

37,889 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,952 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
5 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 5 জন অতিথি
আজকে ভিজিট : 10420
গতকাল ভিজিট : 42323
সর্বমোট ভিজিট : 66356541
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...