361 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য টিপস" বিভাগে করেছেন
ত্বক ফর্সা করার কার্যকরী ঘরোয়া উপায় কি?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

ত্বক ফর্সা করার কার্যকরী ঘরোয়া উপায়

পেঁপে আর ডিমের মাস্ক পেঁপে আর ডিম একসঙ্গে ব্যবহার করলে ত্বকের রঙ আস্তে আস্তে ফর্সা হচ্ছে আর হালকা হবে। তার সঙ্গে আসছে একটা সুন্দর উজ্জ্বল ভাব। ডিমের প্রোটিন ত্বককে টানটান রাখবে। এর সঙ্গে দই যখন যোগ হবে তখন তা আপনার স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করবে। ৩ চামচ পেপের রস, ২ চামচ দই, ৪ চামচ অ্যাপেল সিডার ভিনিগার, ৩ চামচ আমন্ড অয়েল, গ্লিসারিন ও একটি ডিমের সাদা অংশ নিন। গ্লিসারিন আর ডিম ছাড়া বাকি সবকটি উপকরণ একটি পাত্রে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটা ঘন পেস্ট মতো তৈরি হবে। সেটা এবার ফ্রিজে রেখে দিন ঘণ্টা দুয়েকের মতো। তারপর বের করে তাতে দিন গ্লিসারিন আর ডিমের সাদা অংশ। খুব ভালো করে মেশান। এবার এই পেস্ট মুখে মাখুন আর রেখে দিন প্রায় ২০ থেকে ২৫ মিনিট। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। 


বেসন আর লেবুর রসের প্যাক ত্বকের জন্য বেসন বেশ উপকারী। আর এর পাশাপাশি লেবু খুব ভালোভাবে ত্বককে পরিষ্কার করে। ৩ চামচ বেসন, ২ চামচ লেবুর রস, ১ চামচ হলুদ গুঁড়া ও সামান্য গোলাপ জল নিন। সবকটি উপকরণ খুব ভালো করে একটি পাত্রে মিশিয়ে নিন। তারপর তা মুখে মাখুন। মিশ্রণটা মুখে শুকোতে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটা আপনি সপ্তাহে দুদিন করতে পারেন। 


হলুদ আপনার ত্বকে উজ্জ্বলতা বাড়াবে আর এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান কোনো রকম দাগ হতে দেবে না। 


মধু আর লেবুর রসের প্যাক লেবুর রস মুখ পরিষ্কার করে, ডিটক্সিফাই করে সেটা তো আমরা সবাই জানি। সঙ্গে মধু খুব সুন্দর ভাবে মুখের ময়েশ্চার ধরে রাখে। তাই এই মাস্ক কিন্তু খুব কার্যকরী। ২ চামচ মধু ও ২ চামচ লেবুর রস নিন। দুটি উপকরণ মিশিয়ে মুখে মাখতে হবে। তারপর তা রেখে দিতে হবে ২০ মিনিট। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সপ্তাহে তিন দিন এটা করাই যায়। 


দুধ আর লেবুর রসের প্যাক দুধ ত্বকের জন্য যে কত ভালো তা আমরা সকলে জানি। এটি ত্বককে পরিষ্কার করে, নরম রাখে। ৩ চামচ দুধ, ২ চামচ লেবুর রস, ১ চামচ মধু ও হলুদ গুঁড়া নিন। একটি পাত্রে দুধ নিয়ে তাতে বাকিসব উপকরণ মেশান। তারপর এই প্যাক মুখে মাখুন। শুকোতে দিন আর গরম পানি দিয়ে ধুয়ে নিন। মুখে সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বলতা দেখতে পাবেন। সপ্তাহে এক দিন করে করুন।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর
19 মে, 2020 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
3 আগস্ট, 2025 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন Blackpost24
1 টি উত্তর
1 টি উত্তর
21 অক্টোবর, 2023 "রুপচর্চা" বিভাগে প্রশ্ন করেছেন mim29
1 টি উত্তর
4 আগস্ট, 2021 "রুপচর্চা" বিভাগে প্রশ্ন করেছেন Layla Aktar
1 টি উত্তর
9 এপ্রিল, 2023 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন Md Nahid Babu
1 টি উত্তর
28 জুলাই, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
1 টি উত্তর
9 আগস্ট, 2021 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
0 টি উত্তর
24 সেপ্টেম্বর, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
6 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 6 জন অতিথি
আজকে ভিজিট : 4185
গতকাল ভিজিট : 25473
সর্বমোট ভিজিট : 64857066
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...