419 বার দেখা হয়েছে
"ইসলামের ইতিহাস" বিভাগে করেছেন
বর্তমানে কোথায় আছে হজরত সুলাইমান আলাইহিস সালাম এর রাজকীয় সিংহাসন? 

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন বাদশাহ্ বুখতে নসর ( সমগ্র বিশ্ব শাসনকারী চারজন বাদশেহর অন্যতম একজন বাদশাহ্, সে কাফির ছিল) হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই রাজকীয় সিংহাসন দখল করল। যখন বুখতে নসর সিংহাসনটিতে আরোহণ করার ইচ্ছা করে, তখন একটি সিংহ তার ডান হাত (সামনের ডান পা) দ্বারা তার (বুখতে নসরের) পায়ে ও গোড়ালিতে আঘাত করে। ফলে সে তাতে আরোহণ করতে সক্ষম হয় নি। আর এ (আঘাতের) কারণে সে ক্রমাগত ব্যাথায় ভুগছিল। অতঃপর এ ব্যথার কারণেই পরবর্তীতে সে মৃত্যুবরণ করে। এরপর সিংহাসনটি ইন্তাকিয়ায় থেকে যায়। অতঃপর বাদশাহ্ কুরাস ইবনে সুদাস তার (হজরত সুলাইমান আলাইহিস সালাম এর সিংহাসন এর) জন্য যুদ্ধ করে এবং বুখতে নসরকে পরাজিত করে। অতঃপর তিনি সিংহাসনটি বায়তুল মুকাদ্দাস ফিরিয়ে দেয়। হজরত সুলাইমান আলাইহিস সালাম এর এই রাজকীয় সিংহাসনে এরপর (হজরত সুলাইমান আলাইহিস সালাম এর ইন্তেকালের পর)  আর কোন বাদশাহ্ আরোহণ করতে সক্ষম হয় নি। অতঃপর তা বায়তুল মুকাদ্দাসের সাখরার নিচে রাখা হয়। সেখান থেকে হঠাৎ একদিন সিংহাসনটি গায়েব তথা অদৃশ্য হয়ে যায়। অতঃপর তখন থেকে আজ পর্যন্ত কেউ তার কোন সন্ধান বা আলামত জানে না যে, তা কোথায়ই বা গেল, আর এখন পর্যন্ত কোথায় আছে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
12 ফেব্রুয়ারি, 2022 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
2 মার্চ, 2022 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
14 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 14 জন অতিথি
আজকে ভিজিট : 6809
গতকাল ভিজিট : 33983
সর্বমোট ভিজিট : 64741470
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...