325 বার দেখা হয়েছে
"জীব বিজ্ঞান" বিভাগে করেছেন
সম্পাদিত করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
আমরা জানি, পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এ ঘোরার সময় পৃথিবী সূর্যের দিকে সামান্য হেলে থাকে। পৃথিবী আবার তার নিজ অক্ষেও ঘোরে, তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে।

এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কখনও সূর্যের কাছে চলে যায়, আবার কখনও উত্তর গোলার্ধ। যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশ খাড়াভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো ও তাপ পায়। আর তখন সেই অংশে বেশি গরম পড়ে। এসময় থাকে গ্রীষ্মকাল।

একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে দূরে। আর দূরে থাকলে সেই অংশটা কম আলো ও তাপ পাবে। তখন সেই অংশে থাকে শীতকাল।

একটা উদাহরণ দেওয়া যাক- বাংলাদেশে যখন গ্রীষ্মকাল, অস্ট্রেলিয়ায় তখন শীতকাল। আবার ওদের যখন গ্রীষ্ম, তখন আমাদের থাকে শীত। কারণ অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের দেশ ও বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ।

আরেকটি ব্যাপার হলো, গ্রীষ্মকালে সূর্যের আলো পৃথিবীর ওই অংশে খাড়াভাবে পড়ার কারণে সেই আলো চারদিকে খুব বেশি একটা ছড়িয়ে যায় না। ফলে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট বিন্দুতে পড়া তাপের পরিমাণ বাড়ে। ফলে ভূপৃষ্ঠ আরও দীর্ঘ সময় ধরে উত্তপ্ত হয়। আর গ্রীষ্মকালে দিন হয় বড় আর রাত ছোট। তাই গ্রীষ্মকালে গরমের পরিমাণ বাড়ে।

ঠিক বিপরীত ঘটনা ঘটে শীতকালে। তখন পৃথিবীর ওই অংশে সূর্যের আলো বাঁকা বা তীর্যকভাবে পড়ে, আর এই আলো চারদিকে ছড়িয়েও পড়ে বেশি। ফলে কোনো নির্দিষ্ট বিন্দুতে পড়া তাপশক্তির পরিমাণ গ্রীষ্মের তুলনায় বেশ কমে যায়। আর শীতকালে দিন হয় ছোট ও রাত বড়। তাই শীতকালে আমাদের ঠাণ্ডা লাগে।

আরেকটি ব্যাপার হলো, মানুষ হলো উষ্ণ রক্তের প্রাণী। কারণ তার শরীরে সবসময় তাপ উৎপন্ন হয়। আমাদের দেহের তাপমাত্রা সবসময়ই একটু বেশি থাকে। কিন্তু শীতকালে আমাদের দেহ অনেকটাই তাপ হারায়, এ হারানোটা অনুভব করি বলেই আমাদের শীত লাগে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
16 ডিসেম্বর, 2021 "পদার্থবিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
21 ডিসেম্বর, 2019 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Admin
1 টি উত্তর
1 টি উত্তর
15 সেপ্টেম্বর, 2023 "পদার্থবিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন Raima
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
31 জানুয়ারি, 2024 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
10 জানুয়ারি, 2021 "ফসল" বিভাগে প্রশ্ন করেছেন No.1juel

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
9 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 9 জন অতিথি
আজকে ভিজিট : 8867
গতকাল ভিজিট : 25473
সর্বমোট ভিজিট : 64861746
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...