803 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সাধারণত নারীদের জরায়ুর অভ্যন্তর গাত্রে  তিনটি প্রাচীর থাকে ৷ তিনটির মাঝখানের প্রাচীর বা স্তরটির নাম এন্ডোমেট্রিয়াম ৷ প্রতি মাসে মাসিক এর সময় এই স্তরটি নষ্ট হয়ে রক্তের সাথে যোনি পথে বের হয়ে আসে ৷ আবার পরবর্তী মাসিকের আগেই এই স্তর সুগঠিত হয় ৷ এভাবে প্রতি মাসেই এন্ডোমেট্রিয়াম নষ্ট হয় এবং গঠিত হয় ৷ এটি স্বাভাবিক প্রক্রিয়া ৷ কিন্তু কারো কারো ক্ষেত্রে এই এন্ডোমেট্রিয়াম টিস্যু জরায়ুর গাত্রে তৈরি হওয়ার পাশাপাশি তলপেটের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় তৈরি হয় ৷ যেমন জরায়ুর বাইরের গাত্রে  নাভীতে, মূত্রথলিতে, মলাশয়ে, এমনকি নাকের ভিতরে ও হতে পারে ৷ যার ফলে প্রতি মাসিকের সময় পেটে ভীষন ব্যথা ও অত্যধিক রক্তপাত হয়ে থাকে ৷ এই ঘটনাটিকে এন্ডোমেট্রিওসিস বলে ৷

লক্ষণঃ
মাসিকের গোলমাল,
মাসিকের সময় প্রচুর রক্তপাত,
তলপেটে ভীষন ব্যথা,
সহবাসের সময় ব্যথা পাওয়া,
কোমরে বা মাজায় ব্যথা,
আংশিক বন্ধাত্ব,
মাসিকের সময় মল ত্যাগে কষ্ট,
মাসিকের সময় প্রস্রাব বা পায়খানার সাথে রক্ত যাওয়া,
মাসিকের সময় নাক দিয়ে রক্ত পড়া ৷

রোগ নির্ণয়ঃ
ট্রান্সভেজিনাল আল্ট্রাসাউন্ড স্ক্যান, এমআরআই, ল্যাপারোস্কপি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় ৷

চিকিৎসাঃ
ব্যথা দুর করার জন্য NSAID দেওয়া হয় ৷ এছাড়া  মিশ্রিত OCP (ওরাল কনট্রাসেপটিক পিল ) কিংবা প্রোজেস্টেরণ পিল দিয়ে চিকিৎসা করা যেতে পারে ৷ রোগের তীব্রতার উপর ভিত্তি করে সার্জারির প্রয়োজন হতে পারে ৷

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
28 ডিসেম্বর, 2021 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন Hasan Islam
1 টি উত্তর
0 টি উত্তর
21 সেপ্টেম্বর, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
18 জানুয়ারি "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
9 সেপ্টেম্বর, 2022 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন Dj

38,178 টি প্রশ্ন

37,642 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,948 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
8 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 8 জন অতিথি
আজকে ভিজিট : 17272
গতকাল ভিজিট : 21068
সর্বমোট ভিজিট : 66049263
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...