397 বার দেখা হয়েছে
"দৈনন্দিন দুয়া" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
আযান দেওয়ার নিয়ম  

১. আওন ইবনু আবূ জুহাইফা (রাঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (আবূ জুহাইফা) বলেন, আমি বিলাল (রাঃ) কে আযান দিতে দেথলাম এবং তাকে এদিক সেদিক ঘুরতে ও মুখ ঘুরাতে দেখলাম। তার (দুই হাতের) দুই আঙ্গুল উভয় কানের মধ্যে ছিল। রাসূলুল্লাহ (সাঃ) তার রঙ্গীন তাবুর মধ্যে ছিলেন। (রাবী বলেন) আমার ধারণা, তিনি (আবূ জুহাইফা) বলেছেন, এটা চামড়ার তাবু ছিল। বিলালা (রাঃ) ছোট একটা বর্শা নিয়ে সামনে আসলেন এবং তা বাতহার শিলাময় যমিনে গেড়ে দিলেন। রাসূলুল্লাহ (সাঃ) এটা সামনে রেখে নামায আদায় করলেন। তার সামনে দিয়ে কুকুর এবং গাধা চলে যেত। তার গায়ে লাল চাদর ছিল। আমি যেন তার পায়ের গোছার উজ্জ্বলতা দেখতে পাচ্ছি। সুফিয়ান বলেন, আমার মনে হয় এটা ইয়ামানের তৈরী চাদর ছিল। [সহীহ আত-তিরমিযি হাদিস/১৯৭, সহীহ ইবনু মাজাহ হাদিস/৭১১]

২. মুহাম্মদ ইবন ইউসুফ (র.) _ _ _  আবূ জুহায়ফা (রা.) থেকে বর্ণিত যে, তিনি বিলাল (রা.) কে আযান দিতে দেখেছেন। (এরপর তিনি বলেন) তাই আমি তার (বিলালের) ন্যায় আযানের মাঝে মুখ এদিকে সেদিকে (ডানে বামে) ফিরাই। [সহীহ বুখারী শরীফ - ইসলামিক ফাউন্ডেশন : হাদিস/৬০৬, তাওহীদ পাবলিকেশন : হাদিস/৬৩৪]

৩. মুওয়াযযিন ক্বিবলামুখী হয়ে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে আযান দিবে। দুই কানে আংগুল প্রবেশ করাবে, যাতে আযানে জোর হয়। ‘হাইয়া ‘আলাছ ছালা-হ ও ফালা-হ’ বলার সময় যথাক্রমে ডাইনে ও বামে মুখ ঘুরাবে, দেহ নয়। [বুখারী, মুসলিম, ছহীহ ইবনু খুযায়মা, ‘ছালাত’ অধ্যায়, ৪১ অনুচ্ছেদ; তিরমিযী প্রভৃতি,  ইরওয়া, ১/২৪০, ৪৮, ৫১ পৃঃ; নায়লুল আওত্বার ২/১১৪-১৬] অসুস্থ হ’লে বসেও আযান দেওয়া যাবে। [বায়হাক্বী, ইরওয়া ১/২৪২ পৃঃ।]

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
6 মার্চ, 2020 "দৈনন্দিন দুয়া" বিভাগে প্রশ্ন করেছেন ফারাবি
1 টি উত্তর
1 টি উত্তর
17 সেপ্টেম্বর, 2019 "দৈনন্দিন দুয়া" বিভাগে প্রশ্ন করেছেন ওয়াহিদ
1 টি উত্তর
3 জুন, 2021 "মোবাইল" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
1 টি উত্তর
19 অক্টোবর, 2023 "রুপচর্চা" বিভাগে প্রশ্ন করেছেন Yeasin1833
0 টি উত্তর
1 টি উত্তর
14 ডিসেম্বর, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
2 টি উত্তর
30 এপ্রিল, 2021 "দৈনন্দিন দুয়া" বিভাগে প্রশ্ন করেছেন Hasan312

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
10 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 10 জন অতিথি
আজকে ভিজিট : 13682
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64790640
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...