965 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
সুন্নত কাকে বলে জানতে চাই।

3 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সুন্নাহ বা সুন্নত হল একটি আরবী শব্দ যার আভিধানিক অর্থ হল "ঐতিহ্য" বা "উপায়"। মুসলিমদের কাছে সুন্নাহ হল নবী মুহাম্মদ কর্তৃক নির্দেশিত জীবনব্যবস্থা। মুসলিমগণ বিশ্বাস করে থাকেন যে, মুহাম্মদের জীবন হল সর্বোত্তম আদর্শ তাদের নিজস্ব জীবনে অনুসরণ করার জন্য।

তথ্য সূত্র উইকিপিডিয়া।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
হযরত মুহাম্মদ স. এর কাজকর্ম চলাফেরা হাদিস কথাবার্তা এসব হল সুন্নাত।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

'সুন্নত' শব্দের অর্থ সুস্পষ্ট রীতি, নিয়ম বা তরীকা । প্রচলিত অর্থে সুন্নত বলতে হযরত রাসুল(সাঃ)-এর রীতিনীতিকে বুঝানো হয়ে থাকে । ইসলামী পরিভাষায় আল্লাহ্ এবং রাসুল(সাঃ)-এর পছন্দনীয় রীতিনীতি ও নির্দেশিত পথকে সুন্নত নামে অভিহিত করা হয়ে থাকে । 

সুন্নতের ব্যাখাঃ- হযরত রাসুলে আকরাম (সঃ) ছিলেন উম্মতে মোহাম্মদীর'র জন্য শিক্ষক সরূপ । মুসলমানদের চাল-চলন, আচার-ব্যবহার, ইবাদাত- বন্দেগী এবং আদর্শ ও চরিত্র কেমন হবে, শিক্ষাগুরু হিসেবে তিনি নিজের জীবনে এসব বাস্তবে আমল করে উম্মতের জন্য নিদর্শন রেখে গেছেন । তাঁর সারাজীবনের কথা ও কাজের মাধ্যমে রেখে যাওয়া আদর্শ উম্মতে মোহাম্মদীর জন্য তরীকা বা সুন্নতে রাসুল(সঃ) । 
মানবের দেহ এবং আত্মা এই উভয় অংশের উৎকর্ষ সাধন ব্যতিত সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না । তাই রাসুল(সঃ) মানুষের চরিত্র সংশোধনের পদ্ধতি শিক্ষাদানের পাশাপাশি আত্মার উন্নতি সাধনের পদ্ধতিও শিক্ষা দিয়েছেন, যাতে মানুষ আল্লাহ্র পরিচয় লাভ করতে পারে । হেদায়েতের দায়িত্বে নিয়োজিত রাসুলের উত্তরসুরি অলি-আল্লাহ্গণ রাসুলের সুন্নত অনুসারেই মানুষকে সু-শিক্ষা দিয়ে থাকেন । অর্থাৎ মানুষের বাহ্যিক চরিত্র এবং আত্মিক উন্নতি বিধানই তাঁদের লক্ষ্য । তাঁদের শিক্ষা পদ্ধতি অনুসারেই রাসুল(সঃ)-এর সুন্নত আদায় হয় । ফলে, মানুষ তাঁর আধ্যাত্মিক উন্নতি নিজেই পরিস্কারভাবে অনুভব করতে পারে- বই পড়ে, বাহ্যিক ও আনুষ্ঠানিক ধর্ম আচরণের মাধ্যমে যা অর্জন করা সম্ভব নয় । 

এরকম আরও কিছু প্রশ্ন

2 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
3 অক্টোবর, 2023 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
2 টি উত্তর
9 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Hasanask
1 টি উত্তর
4 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
1 টি উত্তর
12 অক্টোবর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
7 অক্টোবর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
7 অক্টোবর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
16 মার্চ, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন রাইসা
1 টি উত্তর
1 টি উত্তর

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
20 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 20 জন অতিথি
আজকে ভিজিট : 14263
গতকাল ভিজিট : 26130
সর্বমোট ভিজিট : 64954302
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...