1,319 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
আমার স্ত্রীর সাথে গত ৮-১০-১৯ ইং তারিখে সহবাসের সময় অসাবধানতার দরুন তাকে ৩০ মিনিটের মাঝেই ইমারজেন্সি পিল খাওয়াই,উল্লেখ্য যে সহবাসের আগের ৫ দিন তার পিরিয়ড ছিলো আর সহবাসের দিন পিরিয়ড অফ হয়ে গেছিলো তার,তার পরের মাস নভেম্বারে পিরিয়ড এর কাছাকাছি সময়ে ৫ দিন ফোটা ফোটায় ব্লাড যায় যা তার কথা কত পিরিয়ড ছিল না কারন পিরিয়ড এর মত ব্লাড যাওয়া বা পেট ব্যাথা অনুভুত হয় নি তার,ডিসেম্বর মাসের শেষের দিকে এসে আবার ২ দিন এভাবে ফোটায় ফোটায় ব্লাড যায় আর এবার আগের বারের চেয়েও কম ব্লাড যায় যা ২ দিন চলেছিল,সন্দেহ হওয়ায় ৮-০১-২০২০ তারিখে ইজিটেস্ট স্ট্রিপ দিয়ে প্রেগন্যান্সি চেক করার পর দুই দাগ আসলো যা পজিটিভ ছিল.এবং প্রেগ্ন্যাসির কিছু লক্ষন ও তার মাঝে বিদ্যমান. বাচ্চা জন্ম দেবার মত পরিকল্পনা না থাকায় ফার্মেসীর ডক্টরের সাজেশনে এম এম কিট এনে খাওয়ানো হয় গত ৯-০১-২০ ও ১০-০১-২০ (২ দিনের কোর্স) তারিখে,২য় দিন ৪ টা পিল খাবার পর কিছুক্ষন পেট ব্যথা ছিলো এবং আজ সকাল থেকে পিরিয়ড এর মত ব্লাড যাওয়া শুরু হয়,প্রথম দিকে খারাপ লাগা শুরু হলেও কিছুক্ষন পর জানালো নরমাল পিরিয়ডে যেমন লাগছে তেমন ই বোধ করছে।

এই পর্যন্ত পড়ে কোনো সাজেশন দেবার থাকলে দিলে উপকার হবে ভাই/স্যার.

এখন আমার জানার বিষয় গুলা শেয়ার করি.

* এম এম কীট খাওয়ার পর পিরিয়ড হওয়া মানে কি প্রেগন্যান্সি নষ্ট হবে?

*কীভাবে বুঝবো অপরিকল্পিত গর্ভ নষ্ট হয়েছে?

* এম এম কীট সাধারনত আড়াই মাস এর মধ্যে কাজ করে,৮-১০-১৯ তারিখে সহবাস এর হিসেব করলে ৩ মাস হয়ে যায়,এক্ষেত্রে কি ওষুধ ফেইলিউর হবে?

*প্রেগ্ন্যাসি মিলনের কতদিন বা কত সময় পর শুরু হয়?

বা ঠিক কত সময় পর থেকে প্রেগ্ন্যাসির ১ম সপ্তাহ ধরা হয়

প্রশ্নটি উওর দেবার জন্য নির্বাচন করলে উপকৃত হব ভাই/স্যার 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

এমএম কিট খাওয়ার পর মাসিক হলে প্রেগন্যানসি ক্লিয়ার হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে ৷ তবে পুরোপুরি নিশ্চিত হতে USG করে দেখা জরুরী ৷

গর্ভপাত সফল হয়েছে জানার জন্য USG করতে হবে ৷ আর সেই রিপোর্টে দেখা যাবে গর্ভপাত সফল হয়েছে কিনা 
হিট পিরিয়ড বা ড্যানজার পিরিয়ড এ শারীরিক মিলন করলে ২৪ - ৪৮ ঘন্টার মধ্যেই প্রেগন্যানসি শুরু হয়ে যায় ৷ তবে লক্ষণ প্রকাশ পেতে এক মাস অপেক্ষা করতে হয় ৷ 
করেছেন
ভাইয়া এম এম কিট খাওয়ার ২৪ ঘন্টার কাছাকাছি সময়ে আমার স্ত্রীর খুব পেট ব্যথা হচ্ছিলো,কিছুক্ষন পর ওয়াশরুম থেকে এসে জানালো লাল জমাট বাধা রক্ত যা কিছুটা ছোট্ট পুতুলের মত বের হয়ে পরেছে,ওটা বের হবার সময় খুব ব্যথা হলেও ওটা বের হবার পর থেকে শরীর আল্লাহর রহমতে ভালো হতে থাকে,তারপ্প্র দিন থেকে এখন অবদি প্রেগন্যান্সির সময়ের লক্ষন গুলো ধীরে ধীরে কমতে থাকে আলহামদুলিল্লা,এতে কি বুঝবো গর্ভপাত সফল হয়েছে?

বা কোন লক্ষন গুলো দেখলে usg ছাড়া ও ধরে নেয়া যাবে আমার স্ত্রী আর গর্ভাবস্থায় নেই?  

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
13 নভেম্বর, 2025 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,938 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 5607
গতকাল ভিজিট : 20222
সর্বমোট ভিজিট : 64472153
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...