489 বার দেখা হয়েছে
"খাদ্য ও পুষ্টি" বিভাগে করেছেন

3 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
মাছ,ডিম,কফি,হলুদ,আখরোট,ইত্যাদি খেলে মস্তিস্ক তারাতারি কাজ করে।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
১) আখরোটঃ আখরোট খেলে স্মৃতিশক্তি ভালো হয়। কারণ এতে ভিটামিন, মিনারেল, ওমেগা ত্রি প্রভৃতি থাকে। যা মস্তিষ্কের পক্ষে ভালো।

২) মাছঃ এতে থাকে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড। মাছ খেলে প্রোটিনের মাত্রাও বৃদ্ধি পায়। তাই স্মৃতিশক্তি ভালো করার জন্য মাছ খাওয়া প্রয়োজন।

৩) কফিঃ কফি থেকে মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। কফি এনার্জি জোগাতে সাহায্য করে। শরীর তরতাজা রাখার সঙ্গে সঙ্গে তা মস্তিষ্কের পক্ষেও উপকারী।

৪) ডিমঃ ডিমে প্রোটিনের মাত্রা বেশি থাকার ফলে তা শরীরকে সুস্থ রাখে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের পক্ষেও তা ভালো। তাই ডিম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, শস্যকণা, যব, জই, আলু, গম, শিম, মটরশুঁটি, ফল এবং সবজি জাতীয় খাবারগুলো মস্তিষ্ককে প্রচুর পরিমাণ শক্তি প্রদান করে৷  এছাড়া বাদাম, চীনা বাদাম, চীনা বাদামের তেল, সামুদ্রিক মাছ যেমন - হেরিং, ম্যাকারেল, টুনা ও স্যামন মাছও মস্তিষ্কের খাবার হিসেবে বেশ উপকারী৷ কারণ এই খাবারগুলোতে আছে এমন এক ধরণের অ্যাসিড, যা স্ট্রোক এবং এই জাতীয় নানা রোগের হাত থেকে বাঁচতে সাহায্য করে৷ মস্তিষ্কের জন্য ভিটামিন এ, সি এবং ই এর গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেছেন বার্লিনের পুষ্টিবিজ্ঞানী মানুয়েলা মারিন৷ মস্তিষ্কের বিভিন্ন কোষ-এর ক্ষয়রোধ করা এবং স্নায়ু ও রক্তপ্রবাহী পথের সুরক্ষার জন্য এই ভিটামিনগুলো ভীষণ উপকারী৷

এরকম আরও কিছু প্রশ্ন

2 টি উত্তর
8 এপ্রিল, 2021 "খাদ্য ও পুষ্টি" বিভাগে প্রশ্ন করেছেন Md.Suny
1 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর
21 অক্টোবর, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
25 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 25 জন অতিথি
আজকে ভিজিট : 17118
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64679746
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...