754 বার দেখা হয়েছে
"গবেষণা" বিভাগে করেছেন

3 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সোনার ধাতুর পাত অতি উজ্জ্বল  তাই সোনা চকচক করে। 
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সোনার রং কেবল একটি রং নয়, এটি এক প্রকার ক্রোমেচার অর্থাৎ রঙের বিশেষ বিন্যাস, যা মানুষের মনে সুনির্দিষ্ট ধরনের অনুভূতি তৈরি করতে সক্ষম। যেমন, একটি লোমশ বাদামী ভালুকের শরীরের একাংশের একটি ছবি, এবং সেই একই বাদামী রংয়ের সাধারণ একটি ছবি যদি পাশাপাশি রাখা হয়, তবে ভালুকের লোমের ছবিটি দেখা মাত্রই দর্শকের মনে একটি ভালুকের ছবি ভেসে উঠবে। অন্যদিকে, সাধারণ বাদামী রংয়ের ছবিটি দেখলে তেমন কোনো অনুভূতি জাগ্রত হবে না। তেমনি সোনার তৈরি জিনিসের রংগুলোও ক্রোমেচার। কারণ, এগুলো দেখতে হলদেটে হলেও এটি সাধারণ হলুদ রং নয়। সোনার রং চোখে দু’ভাবে ধরা দেয়। কখনো একে গাঢ় হলুদ দেখায়, আবার কখনো আলো প্রতিফলনের ফলে এটিকে হলুদ, সাদা বা কালো রংয়ের বলে মনে হয়। এ ধরনের ক্রোমেচারের ফলে মানুষের মনে এটি সুগভীর ছাপ ফেলতে সক্ষম হয়। সোনার রংটি সাধারণ একটি মাত্র রং নয়, এটি ক্রোমেচার
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
বেলজিয়ামের একদল গবেষক অবশ্য বলছেন, সোনার প্রতি মানুষের আকর্ষণের রহস্য লুকিয়ে আছে দেহে প্রাণ টিকিয়ে রাখার আদি ও মৌলিক নিয়মের মাঝে। সোনার রঙের দিকে লক্ষ্য করলে সেটিকে কেবল একটি রং নয়, বরং পানির মতো ঢেউ খেলানো, চকচকে একটি পৃষ্ঠতল বলে মনে হয়। আর যেহেতু মানুষের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, তাই তার চোখ সবসময়ই এমন বস্তুর প্রতি আকৃষ্ট হয়, যা দেখতে পানির মত চলনশীল। বস্তুত, প্রজাতি হিসেবে আমাদের ব্যাপক সাফল্য ও অগ্রগতি সাধিত হলেও আজও আমরা আমাদের সহজাত আদিম প্রয়োজনীয়তার দিকেই ধাবিত হই। সোনার প্রতি মানুষের সহজাত আকর্ষণই এর প্রমাণ।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
21 মার্চ, 2021 "গবেষণা" বিভাগে প্রশ্ন করেছেন manoj halder
2 টি উত্তর
22 নভেম্বর, 2022 "কৃষি" বিভাগে প্রশ্ন করেছেন Opurbobd
1 টি উত্তর
27 অক্টোবর, 2021 "গবেষণা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
1 টি উত্তর
4 আগস্ট, 2019 "খাদ্য ও পুষ্টি" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
0 টি উত্তর
3 আগস্ট, 2025 "বিনোদন" বিভাগে প্রশ্ন করেছেন Blackpost24
1 টি উত্তর
1 টি উত্তর

38,181 টি প্রশ্ন

37,663 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,949 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
20 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 20 জন অতিথি
আজকে ভিজিট : 28155
গতকাল ভিজিট : 26707
সর্বমোট ভিজিট : 66112603
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...