436 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য টিপস" বিভাগে করেছেন

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার উপায় হচ্ছে: 

নিজেকে ব্যাস্ত রাখা,
ক্ষোভ ঝেড়ে ফেলা,
বাস্তববাদি হওয়া,
নির্ভুল হওয়া 
শারীরিক ব্যায়াম এবং মেডিটেনশন করা ইত্যাদি।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
১. খুব টেনশন হলে বুকের ভেতরে গভীর শ্বাস টেনে নিন। রক্তে পর্যাপ্ত অক্সিজেন ঢুকলে মস্তিষ্ক উজ্জীবিত হয়, মাংসপেশি শিথিল হয় এবং মন ঠাণ্ডা হয়। ২. গভীর শ্বাস টেনে নেয়ার পাশাপাশি মেডিটেশন করুন। মস্তিষ্কে প্রায় ঘুমের সমপর্যায়ের অবস্থা তৈরি হবে। শূন্যে মনোনিবেশ করলে চাপ কমে যায়।               

  ৩. নিজের ব্যক্তিগত কিছু কথা বিশ্বাসভাজন ব্যক্তির কাছে প্রকাশ করুন, বুঝবেন টেনশন হালকা হচ্ছে। এছাড়া প্রয়োজনবোধে তার সৎ পরামর্শ নিয়ে কাজের জন্য উৎসাহ-উদ্দীপনা ও যৌক্তিকতা খোঁজার চেষ্টা করুন। এতে দুশ্চিন্তার নিরসন হতে পারে। ৪.আপনি হয়তো কখনোই ডায়রি লেখেননি। তবুও এ সময়টায় নোট প্যাড বা ডায়রিতে কিছু লেখার চেষ্টা করুন। যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে, মানসিক চাপের কারণ হচ্ছে সেটি ডায়রিতে লিখুন। পাশাপাশি আপনি কী চান বা কী করলে আপনার ভালো লাগত সেই বিষয়টিও লিখুন।                                     

৫। বাস্তববাদী হওয়াঃযে কোনো ঘটনা বা ভবিষ্যতে কী ঘটতে পারে এ আশঙ্কায় অনেকে অযথা উৎকণ্ঠিত ও চিন্তিত হয়ে পড়েন। এক্ষেত্রে মনে রাখতে হবে, জীবন মানেই কিছু সমস্যা থাকবে এবং এমন কিছু ঘটনা ঘটতে পারে যা জীবনে কাম্য নয়। তবে এটা ও ঠিক, সবকিছুর সমাধান রয়েছে ও সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। কাজেই বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে তার সঙ্গে খাপ খাইয়ে চলার মানসিকতা গ্রহণ করা প্রয়োজন।এর ফলে কিছুটা টেনশন কমে যাবে আশা করি।                                

  ৬।শরীরচর্চাও আপনার মন ভালো রাখতে পারে। শরীরচর্চার ফলে অ্যান্ডরফিন নামক হরমোন নির্গত হয়; যা মন ভাল রাখতে সাহায্য করে। এছাড়া গবেষণায় দেখা গেছে, শরীরচর্চা উদ্বেগ ও মানসিক অবসাদ কমাতেও সাহায্য করে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
2 টি উত্তর
3 টি উত্তর
23 এপ্রিল, 2020 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন নিশান
1 টি উত্তর
22 এপ্রিল, 2025 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন ফারুক

38,178 টি প্রশ্ন

37,642 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,948 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
8 জন অনলাইনে আছেন
1 জন সদস্য, 7 জন অতিথি
এখন অনলাইনে আছেন
আজকে ভিজিট : 20861
গতকাল ভিজিট : 21068
সর্বমোট ভিজিট : 66052852
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...