483 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য টিপস" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
কেন ত্বক শুষ্ক হয়?

* আমাদের দেশে সাধারণত শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়। অল্প আর্দ্রতা, খুব সূর্যের আলো ও ঠান্ডা বাতাস এর কারণ।

* বংশগত বা জিনগত কারণে, বয়স ৪০-এর পর তেল ও ঘাম গ্রন্থির সংখ্যা কমে যায়।

* পেশার কারণে। যেমন বাগান, কৃষিকাজ বা নির্মাণকাজ যাঁরা করেন।

* ক্লোরিনযুক্ত পানিতে অতিরিক্ত সাঁতার কাটলে বা গোসল করলে, বিশেষ করে গরম পানি বা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে, ধূমপান, অ্যালকোহল ও ক্যাফেইন গ্রহণ, অতিরিক্ত আকাশপথে ভ্রমণ।

* ভিটামিন ‘এ’ ও ‘বি’র অভাব হলে। জিংক ও ফ্যাটি অ্যাসিডের অভাব হলেও ত্বক শুষ্ক হয়।

* কিছু চর্মরোগ, কিছু ওষুধ সেবন, এসিতে অতিরিক্ত অবস্থান, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, অতিরিক্ত সুগন্ধি ব্যবহার ইত্যাদিও ত্বক শুষ্ক করে।

প্রতিকার কীভাবে?

* ত্বক শুষ্ক হওয়ার প্রকৃত কারণ বের করুন।

* ত্বক যাতে শুষ্ক না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

* ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার লাগানোর আগে ত্বকের মরা কোষ পরিষ্কার করে নিন।

* ময়েশ্চারাইজারযুক্ত সাবান ব্যবহার করুন।

* প্রচুর পানি খাবেন। নরম সুতির আরামদায়ক পোশাক পরার চেষ্টা করবেন।

হাতের তালু ও পায়ের তলার যত্ন

* এ সময় ১০ শতাংশ ইউরিয়া, ভেসলিন লাগালে হাতের তালু অনেকটা মসৃণ হয়ে আসে। শীতে অনেকের পায়ের তলা ফেটে যায়।

* ৫ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড অয়েন্টমেন্ট অথবা ভেসলিন নিয়মিত মাখতে পারেন।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
7 মার্চ, 2021 "সাধারন জ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Abdus salam
1 টি উত্তর
1 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর
24 ফেব্রুয়ারি, 2022 "শব্দের পূর্ণরূপ" বিভাগে প্রশ্ন করেছেন Mehzabin
1 টি উত্তর
15 ফেব্রুয়ারি, 2022 "শব্দের পূর্ণরূপ" বিভাগে প্রশ্ন করেছেন Mehzabin
1 টি উত্তর
11 ফেব্রুয়ারি, 2022 "শব্দের পূর্ণরূপ" বিভাগে প্রশ্ন করেছেন Mehzabin
1 টি উত্তর
11 ফেব্রুয়ারি, 2022 "শব্দের পূর্ণরূপ" বিভাগে প্রশ্ন করেছেন Mehzabin
1 টি উত্তর
3 ফেব্রুয়ারি, 2022 "শব্দের পূর্ণরূপ" বিভাগে প্রশ্ন করেছেন Mehzabin
1 টি উত্তর
1 টি উত্তর
30 এপ্রিল, 2021 "অনলাইন আয়" বিভাগে প্রশ্ন করেছেন Nur
1 টি উত্তর
9 মার্চ, 2021 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Abdus salam
1 টি উত্তর
8 মার্চ, 2021 "ক্রিকেট" বিভাগে প্রশ্ন করেছেন Abdus salam
2 টি উত্তর
7 মার্চ, 2021 "বাংলাদেশ" বিভাগে প্রশ্ন করেছেন Abdus salam

38,384 টি প্রশ্ন

38,030 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,952 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
17 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 17 জন অতিথি
আজকে ভিজিট : 3963
গতকাল ভিজিট : 35963
সর্বমোট ভিজিট : 66386035
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...