819 বার দেখা হয়েছে
"নোটিশ বোর্ড" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সম্মানীত নতুন সদস্যবৃন্দ, 

আপনারা অনেকেই প্রশ্নোত্তর দিয়ে পয়েন্ট অর্জন করে আয় করতে চাচ্ছেন৷ কিন্তু নতুন নতুন প্রশ্ন না আসায় আপনারা উত্তর দিয়ে পয়েন্ট বাড়াতে পারছেন না৷ ফলে অনেকে নতুন প্রশ্ন না আসায় সাইট ছেড়ে চলে যাচ্ছেন ৷ আবার কেউ বিশেষ সদস্যপদ চাচ্ছেন যাতে দ্রুত প্রশ্নোত্তর অনুমোদন দিয়ে পয়েন্ট বাড়াতে পারেন৷ 

কিন্তু আসল কথা হলো সবাইকে প্রশ্নোত্তর অনুমোদন দেওয়ার ক্ষমতা দেওয়া যাবেনা৷ কেননা প্রতিটি প্রশ্ন বা উত্তর অনুমোদন দেওয়ার আগে প্রশাসন কর্তৃক ভালোভাবে পড়া হয়৷ যেটা অনুমোদন যোগ্য নয় সেটা মুছে ফেলা হয়৷ 

আবার যাদের প্রশ্ন বা উত্তর অটো অনুমোদন পায় তাদের প্রশ্ন এবং উত্তরও পড়ে দেখা হয়৷ যখনই ভুল প্রশ্ন বা উত্তর প্রশাসনের চোখে পড়ে সেটা সাথে সাথে মুছে ফেলা হয়৷ তাই নতুন সদস্যদের প্রশ্ন বা উত্তর অটো অনুমোদন না পেলেও হতাশ হবার কিছু নেই৷ 

অনেকে আপত্তি জানিয়েছেন অটো অনুমোদনের জন্য পয়েন্ট সীমা কমানোর জন্য যাতে তারা দ্রুত পয়েন্ট অর্জন করতে পারেন৷ কিন্তু এত তাড়াহুড়া করার কিছু নেই৷ প্রশ্ন এবং উত্তর দিতে দিতে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনার অটো অনুমোদন হয়ে যাবে৷ অটো অনুমোদনের জন্য  ৫০০ পয়েন্ট করা হয়েছে এজন্যই যাতে  আপনার অভিজ্ঞতা লাভ হয়৷ অভিজ্ঞতা ছাড়া কেউ আপনাকে কাজে নিবে না ৷ তাই আগে অভিজ্ঞ হন সাইটের নিয়ম- কানুন, শর্তাবলী ভালোভাবে জানুন৷ 

তাছাড়া প্রশাসন যেহেতু আপনাকে টাকা দিবে তাই একটু মেধা, ধৈর্য্য, যোগ্যতার পরীক্ষা তো নিতেই পারে, তাই নয় কি? এখন আপনি যদি পরীক্ষা না দিয়েই কাজ পেতে চান তা তো হয়না৷ অথবা পরীক্ষায় ফেল করলেন সেক্ষেত্রেও তো কাজ আশা করা বোকামি ৷ 

যাইহোক, আপনারা যারা নিয়মিত সাইটে আছেন তারা পয়েন্ট বৃদ্ধির জন্য প্রশ্নের অপেক্ষায় থাকেন৷ কখন কেউ প্রশ্ন করবে আর আমি সবার আগে উত্তর দিব৷ 

তাই আপনাদের বলা হচ্ছে আপনারা Ask Answers সাইটের লিংক বিভিন্ন জায়গায় (যেমন: ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট, টুইটার, লিংক্ড ইন, হোয়াটস অ্যাপ, ইমো ইত্যাদিতে ) শেয়ার করে ভিজিটর নিয়ে আসুন৷ ভিজিটর বাড়লে প্রশ্ন বাড়বে আর প্রশ্ন বাড়লে আপনাদের পয়েন্টও বাড়বে৷ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন৷ 

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন৷ 
করেছেন
স্যার,এই সাইটের অনেক সদস্য প্রশ্নের ভুল উত্তর দিয়ে পয়েন্ট আর্ন করতেছে।যেমন: অনলাইন ইনকাম এর জন্য বিভিন্ন ফেক সাইট দিয়ে তাদের সাইটের ভিজিটর বাড়াচ্ছে।আশা করি বিষয়টি খতিয়ে দেখবেন?আর একটি কথা,সাইটে ক'দিন আগে এডসেন্স ছিল।কিন্তু এখন নেই কেন?যদি না থাকে তাহলে কী পেমেন্ট দিবেন??
করেছেন
অবগত করার জন্য ধন্যবাদ৷ বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে৷ যারা অযথা সাইটের লিংক দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷ 

আর Ask Answers সাইটে এডসেন্স চালু আছে৷ লগিন বা প্রবেশ করলে এড দেখতে পাবেন না৷ লগআউট অবস্থায় এড দেখা যাবে৷ তাই পেমেন্ট নিয়ে চিন্তার কিছু নেই৷

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

37,793 টি প্রশ্ন

37,193 টি উত্তর

1,840 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
49 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 49 জন অতিথি
আজকে ভিজিট : 7327
গতকাল ভিজিট : 39760
সর্বমোট ভিজিট : 65087671
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...