1,714 বার দেখা হয়েছে
"অন্যান্য" বিভাগে করেছেন
কেউ যদি সাপের বিষ পান করে তাহলে কী সমস্যা হবে ? সে কি মারা যাবে যেমন সাধারণ কীটনাশক খেয়ে মানুষ মারা যায় ?

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
না সাপের বিষ খেয়ে মারা যাবার সম্বাভনা নেই যদি পেটে আলসার না থাকে ৷

খাদ্যনালীতে কোন ঘা বা কাটা-ছড়া না থাকলে সাপের বিষ খেয়ে ফেললে তা খাবারের মতই হজম হয়ে যাবে ৷ কারন সাপের বিষ হল প্রোটিন জাতীয় পদার্থ, যা খেলে সাধারণ প্রোটিন খাবারের মতই হজম হয়ে শরীরে লেগে যাবে ৷ সাপের বিষ তখনই বিষক্রিয়া দেয় যখন তা রক্তের সঙ্গে মেশে। সাপের বিষ, সাপের পরিবর্তিত লালাগ্রন্থি থেকে ক্ষরিত এনজাইম যা সাপের জন্য খাদ্য গ্রহণ ও হজমে সহায়তা করে ৷
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
অধিকাংশ বিষাক্ত সাপের বিষ এক ধরণের জটিল প্রোটিন, যার প্রধান উপাদানের নাম হলো নিউরোটক্সিন (Neurotoxin)। এই রাসায়নিকটি শুধুমাত্র রক্তের সাথে মিশে গিয়েই বিষক্রিয়া সৃষ্টি করে। পেটে গেলে পেপসিন বা ট্রিপসিন (প্রোটিন হজমে সাহায্যকারী উৎসেচক), এটিকে রাসায়নিক ভাবে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ যে পরিমাণ বিষ রক্তে গেলে মৃত্যু ঘটে, সেই পরিমাণ বিষ পেটের মধ্যে গেলে হয় তো কিছুই হবে না। এক্ষেত্রে মনে রাখা উচিত পেটে যাওয়ার আগে মুখ বা খাদ্যনালীতে ঘা বা কাটা অংশ থাকলে সেখান দিয়ে বিষ রক্তে মিশে গেলে বিপর্যয় ঘটতে পারে। এখানে আরেকটা জিনিস উল্লেখ না করলেই নয়। কোনো এক প্রকার বিষাক্ত সাপের বিষে সব প্রাণী মরবে এমন কোনো কথা নেই। যেমন, বিষাক্ত কোবরা সাপের কামড়ে নকুল(আঞ্চলিক ভাষায়, বিজি) প্রাণীর শরীরে কোনো বিষক্রিয়া হয় না।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
11 ডিসেম্বর, 2021 "মাধ্যমিক" বিভাগে প্রশ্ন করেছেন Aman
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
28 জুন, 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন Sa
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 সেপ্টেম্বর, 2019 "প্রাণিবিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন জনি
1 টি উত্তর
1 টি উত্তর
4 জানুয়ারি, 2025 "আবিষ্কার" বিভাগে প্রশ্ন করেছেন Riyad-Hossain
1 টি উত্তর
2 টি উত্তর
4 নভেম্বর, 2019 "প্রাণিবিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন Aman

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
58 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 58 জন অতিথি
আজকে ভিজিট : 16334
গতকাল ভিজিট : 33983
সর্বমোট ভিজিট : 64750994
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...