580 বার দেখা হয়েছে
"খাদ্য ও পুষ্টি" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
বর্তমানে অত্যন্ত ব্যস্ত জীবনযাত্রার জন্য সব মানুষের পক্ষে প্রতিদিন তিনবেলা রান্না করে খাওয়া সম্ভব হয়ে ওঠেনা । তাই বাধ্য হয়েই তাদের কিছু খাবারকে পরে খাবার জন্য তুলে রাখতে হয় । কিছু সময় পর্যন্ত খাবার বাসি থাকলেও ওই খাবারের পুষ্টিগুণ ও স্বাদ উভয়ই অক্ষুন্ন থাকে কিন্ত যত সময় অতিক্রান্ত হতে থাকে ততোই বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া ওই খাবারকে পচিয়ে খাবার অনুপযুক্ত করে তুলতে থাকে । এই বাসি খাবার খেলে গুরুতর ' Food poisoning ' থেকে শুরু করে অম্বল , গ্যাস , ডায়রিয়া ও অনেক ধরণের পেটের গন্ডগোল হতে পারে । প্রথমেই যে বাসি খাদ্যটিকে একেবারেই বর্জন করা উচিত তা হলো বাসি পাউরুটি । বাজার থেকে কিনে আনার পর যে কোন পাউরুটির টুকরোকে হালকা আগুনে সেঁকে নেওয়া উচিত কিন্ত তা স্বত্তেও পাউরুটি যদি কিছুদিনের পুরোনো ও বাসি হয় এবং তার ওপরে হালকা সাদা সাদা আস্তরণ থাকে ব্যকটেরিয়া দ্বারা fermented হবার ফলে , তাহলে সেই পাউরুটিকে ঘুর্ণাক্ষরেও খাওয়া উচিত নয় । একইরকম ভাবে অনেকদিনের বাসি মাছ ও মাংস খাওয়া উচিত না (যতই তাকে ফ্রিজে রাখা হোক না কেন )। বাসি মিস্টি , চকোলেট ' ও না খাওয়াই ভালো । তবে বাসি খাবার মাত্র' ই খারাপ এরকম ভাবার কোন কারণ নেই । কিছু খাদ্যকে বাসি অবস্থায় খেতে বেশি ভালো লাগে (তবে যেন পচা না হয় )। যেমন রাতে ভিজিয়ে রাখা ভাত পরের দিন সকালে বাসি অবস্থায় খেতে (যাকে পান্তাভাত বলে ) অতি উত্তম লাগে এবং এর পুষ্টিগুণও আছে । ঘরে পাতা দই বাসি না হলে খেতে ভালো লাগে না । ঠিক তেমনি বাসি ডালকে শুকিয়ে (ডাল শুকনা) খেতেও খুব ভালো লাগে । বাসি তালের ফুলুরি তো অনেকেরই প্রিয় খাবার । তাই যাই খান , টাটকা খাবার চেস্টা করুন , যদি সম্ভব না হয় বাসি খাবার খেতে পারেন কিন্ত যেন বেশিদিনের পুরোনো না হয়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
28 জুন, 2019 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
16 মার্চ, 2024 "খাদ্য ও পুষ্টি" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
12 এপ্রিল, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
15 ডিসেম্বর, 2025 "খাদ্য ও পুষ্টি" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
22 ফেব্রুয়ারি, 2022 "মতামত" বিভাগে প্রশ্ন করেছেন Abu Taher

38,227 টি প্রশ্ন

37,719 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,950 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 13703
গতকাল ভিজিট : 31401
সর্বমোট ভিজিট : 66178830
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...