তিনি ছিলেন হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) কে কবরে রাখার পর এক বিস্ময়কর ঘটনা ঘটে। কবরের ভেতর থেকে অদৃশ্য এক কণ্ঠে সূরা আল-ফজরের শেষ আয়াতগুলো তিলাওয়াত করতে শোনা যায়।
“হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।” (সূরা আল-ফজর: ২৭-৩০)
উপস্থিত লোকেরা চারদিকে খুঁজেও বুঝতে পারেননি কে এই আয়াতগুলো তিলাওয়াত করছেন। আওয়াজটি যেন কবরের ভেতর থেকেই ভেসে আসছিল।
তথ্যসূত্রঃ-
যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা, ৩/৩৫৮–৩৫৯;
ইবনে কাসীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/৩১০–৩১১;
হাকিম, আল-মুসতাদরাক, হাদিস ৬৩৩৮।