সাহাবীদের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্যে কুরআন তিলাওয়াত করেছিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু।
মক্কার প্রাথমিক যুগে মুসলমানরা গোপনে ইবাদত করতেন। একদিন সাহাবীরা আলোচনা করছিলেন, কুরাইশদের সামনে কে প্রকাশ্যে কুরআন তিলাওয়াত করবেন? তখন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) সাহসের সঙ্গে দায়িত্বটি গ্রহণ করেন।
পরদিন তিনি মাকামে ইবরাহিমের কাছে গিয়ে কুরাইশদের সামনে উচ্চস্বরে কুরআন তিলাওয়াত শুরু করেন। তাঁর তিলাওয়াত শুনে কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে মারধর করে।
রক্তাক্ত অবস্থায় সাহাবীদের কাছে ফিরে এসেও তিনি দমে যাননি। বরং বলেছিলেন, আল্লাহর দুশমনদের সামনে কুরআন তিলাওয়াত করার মতো আনন্দের কাজ আর কিছু হতে পারে না। চাইলে পরদিনও তিনি একই কাজ করতে প্রস্তুত ছিলেন।
রেফারেন্সঃ-
১. ইবনে হিশাম, আস-সীরাতুন নাবাবিয়্যাহ, ১/৩৩৬–৩৩৭।
২. ইবনে সা‘দ, আত-তাবাকাতুল কুবরা, ৩/১৫১–১৫২।
৩. ইমাম আহমাদ, আল-মুসনাদ, হাদিস ৩৬৭৩ ও ৩৭১০।
৪. হাইসামী, মাজমাউয যাওয়ায়েদ, ৯/২৮৯।