28 বার দেখা হয়েছে
"আবিষ্কার" বিভাগে করেছেন
"অয়লার্স ডিস্ক" কী? এটি উদ্ভাবন করেন কে? কার নামে অয়লার্স ডিস্কের নামকরণ করা হয়? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

"অয়লার্স ডিস্ক" মূলত একটি অদ্ভুত খেলনা। এটি উদ্ভাবন করেন জোসেফ বেনডিক। আঠারো শতকের বিখ্যাত গণিতবিদ লিওনার্ড অয়লারের নামে খেলনাটির নামকরণ করা হয়। 


এটি দেখতে যেনো সাধারণ একটি ধাতব চাকতি। আয়নার মতো মসৃণ পৃষ্ঠে ঘুরতে দিলে প্রথমে স্বাভাবিক গতিতেই ঘুরতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ঘটে অদ্ভুত ঘটনা। চাকতিটি যতই থামার কাছাকাছি পৌঁছায়, ততই দ্রুত দুলতে থাকে। সঙ্গে বাড়তে থাকে ঘূর্ণনের শব্দ। তারপর হঠাৎ এক মুহূর্তে সব থেমে যায়!


এই অদ্ভুত খেলনার নাম ‘অয়লার্স ডিস্ক’। ১৯৮০-এর দশকের শেষ দিকে এটি উদ্ভাবন করেন জোসেফ বেনডিক। আঠারো শতকের বিখ্যাত গণিতবিদ লিওনার্ড অয়লারের নামে খেলনাটির নামকরণ করা হয়। 

দীর্ঘদিন ধরেই চাকতিটির এমন আচরণ পদার্থবিজ্ঞানীদের কৌতূহলের বিষয়। ২০০০ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফ্লুইড ডাইনামিক্সের গবেষক কিথ মফ্যাট বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার-এ এ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। 

তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ঘূর্ণায়মান চাকতি ও নিচের মসৃণ পৃষ্ঠের মাঝখানে আটকে থাকা বাতাসের ঘর্ষণজনিত প্রতিরোধ এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

চাকতিটি ঘুরতে ঘুরতে শক্তি হারায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শক্তি কমলেও চাকতিটির দুলতে থাকা অংশের ঘূর্ণনহার ক্রমেই বাড়তে থাকে। 

গাণিতিকভাবে এই আচরণকে বলা হয় ‘ফাইনাইট-টাইম সিঙ্গুলারিটি’। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো গাণিতিক রাশির মান অসীমের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা। বাস্তবে অবশ্য চাকতির ঘূর্ণন অসীম গতিতে পৌঁছায় না। 

তবে মফ্যাটের ব্যাখ্যা নিয়েও বিতর্ক তৈরি হয়। অন্য গবেষকেরা দেখান, চাকতি ও পৃষ্ঠের সরাসরি ঘর্ষণও শক্তি ক্ষয়ের গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। 

এরপর কেটে গেছে ২৬ বছর। 

২০২৬ সালের মার্চে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট গবেষকেরা অত্যন্ত দ্রুতগতির ক্যামেরা ব্যবহার করে চাকতিটির আচরণ বিশ্লেষণ করেন। 

তাঁদের গবেষণায় দেখা যায়, ঘূর্ণনের প্রথম পর্যায়ে চাকতি ও পৃষ্ঠের ঘর্ষণ বেশি প্রভাব ফেলে। কিন্তু থেমে যাওয়ার একেবারে শেষ মুহূর্তে চাকতির নিচের বাতাসের প্রতিরোধই প্রধান ভূমিকা নেয়। 

এই ফলাফল মফ্যাটের পুরোনো ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশকে সমর্থন করে। অর্থাৎ যে খেলনাটি দেখতে নিছক বিনোদনের সামগ্রী, সেটিই কয়েক দশক ধরে বিজ্ঞানীদের গবেষণার বিষয় হয়ে আছে।।

ছোট্ট এই ধাতব চাকতি দেখিয়ে দিয়েছে, দৈনন্দিন জীবনের আপাতসাধারণ ঘটনার পেছনেও লুকিয়ে থাকতে পারে জটিল পদার্থবিজ্ঞান। 

ভিডিওতে দেখুন এখানে

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
15 ডিসেম্বর, 2021 "পীর আউলিয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,438 টি প্রশ্ন

38,138 টি উত্তর

1,846 টি মন্তব্য

3,953 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
9 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 9 জন অতিথি
আজকে ভিজিট : 3971
গতকাল ভিজিট : 25975
সর্বমোট ভিজিট : 66442558
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...