বিশিষ্ট সাহাবী হজরত হযরত আবু দারদা রাদ্বি'আল্লাহু আনহু এবং তাঁর স্ত্রী তাঁদের কন্যার নামানুসারে কুনিয়াত (উপনাম) গ্রহণ করেছিলেন।
তাঁর প্রকৃত নাম ছিল উওয়াইমির ইবনে মালিক (বা আমির) আল-আনসারি আল-খাযরাজী। কিন্তু তিনি তাঁর কন্যা 'দারদা'র নামানুসারে নিজের কুনিয়াত বা উপনাম রেখেছিলেন 'আবু দারদা' (অর্থাৎ দারদার পিতা) এবং এই নামেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন। একইভাবে তাঁর স্ত্রীও ‘উম্মে দারদা’ (দারদার মা) নামে পরিচিত ছিলেন।
রেফারেন্স সমূহঃ-
★ আল-ইসাবা ফী তাময়ীযিস সাহাবাহ (ইবনে হাজার আল-আসকালানী)
★ সিয়ারু আ‘লামিন নুবালা (ইমাম যাহাবী)
★ আল-বিদায়া ওয়ান নিহায়া (ইবনে কাসীর)
★ আত-তাবাকাতুল কুবরা (ইবনে সা'দ)