শুধুমাত্র কিউআর স্ক্যান করে কি ইনকাম করা যায়?
ধরুন আমি আমার ফেসবুক আইডির কিউআর কোড তৈরি করলাম, বা আমার গল্প, কবিতা বা উপন্যাসের কিউআর কোড তৈরি করলাম, বলে দিলাম গল্পটি পড়তে চাইলে বা কবিতাটি বা উপন্যাসটি পড়তে চাইলে কিউআর কোড স্ক্যান করুন, কিউআর কোড স্ক্যান করলে পুরো গল্প বা কবিতাটি পাওয়া যাবে বা পড়তে পারবেন। পাঠক আমার সেই কিউআর কোডটি স্ক্যান করে ভেতরে প্রবেশ করে পুরো কবিতা / গল্প / উপন্যাসটি পেলো এবং পড়লো, এই যে সে আমার বানানো কিউআর কোড স্ক্যান করলো — কিউআর কোড এভাবে স্ক্যান করানোর মাধ্যমে কি আমার ইনকাম হবে? ইনকাম হয়? যদি হয় তবে এই ইনকাম বা আয়ের পদ্ধতিটা কী? একটি কিউআর কোড কতবার স্ক্যান করলে কত ডলার বা কত টাকা ইনকাম হবে? এবং এভাবে যদি ইনকাম হয় — তাহলে কত ডলার বা কত টাকা হলে তা তুলতে পারবো?