এই সাইটটিতে আমরা যখন কোনো প্রশ্নের উত্তর দেয়ার জন্য প্রশ্নটিতে প্রবেশ করি, তখন অনেক বিধিনিষেধ দেখতে পাই, যার প্রত্যেকটাই যুক্তিসঙ্গত। এগুলো সবই লাল কালি দিয়ে চিহ্নিত করে লেখা, সবশেষে সবুজ কালার কালি দিয়ে চিহ্নিত করে লেখা "AI দ্বারা তৈরি উত্তর গ্রহণযোগ্য নয়"। এটা আগে ছিলো না, যখন এআই প্রযুক্তির উদ্ভাবন হলো এবং ছড়িয়ে পড়লো, তখন এটা এড করা হয়েছে।
আমার প্রশ্ন হলো - AI তো সবকিছুকে আরও সহজ করে দিয়েছে, যেকোনো বিষয়কে সুন্দর করে উপস্থাপন করতে পারে, তাহলে এমন কি কারণ থাকতে পারে যে, AI দিয়ে তৈরি উত্তর গ্রহণযোগ্য নয়?