নোরিক্স পিল খাওয়ার কারনে পিরিয়ড অনিয়মিত হয়ে যায় । তাই টেনশনের কিছু নেই। পিল সেবনের কয়েকদিন পর যেহেতু ব্লিডিং হয়েছে তাই গর্ভধারণ হওয়ার সম্ভাবনা নাই।
পিল খাওয়ার কারনে পরবর্তী কয়েক মাস পিরিয়ড অনিয়মিত হতে পারে। এজন্য চিন্তিত হওয়া যাবেনা। কয়েক মাস পর ঠিক হয়ে যাবে।
আর নোরিক্স পিল বা এ জাতীয় পিল ঘন ঘন খাবেন না। এতে হরমোনাল সমস্যা তৈরি হয় যার কারনে পরবর্তীতে গর্ভবতী হতে সমস্যা হয়। ধন্যবাদ।