ভাইরা, একটু পরামর্শ দরকার।
আমার দাদার দাদার একটা পৈতৃক জমি আছে।(CS মালিক আমার দাদার দাদা) কিন্তু পরে আমার দাদার চাচা সেই জমিটার SA রেকর্ড নিজের স্ত্রীর নামে করে দেন। এরপর দাদার চাচী জমিটা বিক্রি করে দেয়। বহু হাতবদলের পর এখন অন্য একজনের নামে RS রেকর্ড হয়েছে।
(তখন আমার দাদা নাবালক ছিলেন, কিছুই বুঝতেন না। পরে ২০০০ সালের আগেই প্রায় ১০–১৫ বছর কষ্ট করে কেস চলানোর পর মারা যান পরে আর কেস চালানো হয়নি)
আমরা নিজেরা রেকর্ড খতিয়ান তুলতে গেলে CS খতিয়ান পেয়েছি। কিন্তু SA খতিয়ান তুলতে গেলে লেখা আসে—
“খতিয়ানের পাতা ছেঁড়া, তাই জাবেদা নকল দেওয়া গেল না।”
খতিয়ানে কোনো জমির তথ্যও নেই, শুধু সিল-স্বাক্ষর ছাড়া কিছুই নেই।
কিন্তু সত্যিকার অবস্থা হলো—
আমার দাদা সবসময় জমিটা দখলে রেখেছেন। তিনিই চাষ করেন, ব্যবহার করেন, পুরো জমির দখল তারই হাতে ছিল এখন আমার আব্বুর দখলে আছে। দাদার চাচা/চাচির প্রকৃত অংশ বাদে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো—
যাদের নামে এখন RS রেকর্ড হয়েছে তারা নিজেদের আসল জমি আগেই বিক্রি করে দিয়েছে। এখন তারা দাবি করছে RS রেকর্ড অনুযায়ী তাদের ২৪ শতক জমি আছে।
কিন্তু তাদের RS খতিয়ানের ৯ নং কলামে ‘দখল বিষায়ক/অন্যান্য মন্তব্য’ অংশে আমার দাদার নাম (এক খতিয়ানে) এবং অন্য খতিয়ানে আমার দাদা ভাইয়ের নাম লেখা আছে—যা প্রমাণ করে দখল আমাদের দিকেই ছিল।
এখন আমার প্রশ্ন—
1️⃣ SA খতিয়ান না থাকা কি দাদার বহু বছরের দখলকে গুরুত্বহীন করে দেবে? দাদা CS মালিকের বংশধর হিসেবে দখলে আছে।
2️⃣ এই অবস্থায় আমাদের করণীয় কী? কারও কি এরকম অভিজ্ঞতা আছে?
ভাইরা যারা জানেন বা আগে এমন কেস দেখেছেন, একটু পরামর্শ দিলে খুব উপকার হতো।