১৯৪৭-এর আগ পর্যন্ত একশো-দেড়শ বছরে পূর্ববঙ্গের (আজকের বাংলাদেশ) জমিদারদের বিরাট শানশৌকত ছিল। বড় বড় রাজপ্রাসাদ, পুকুর, আকর্ষণীয় কারুকাজ খচিত ভবন, দেয়াল, নাচঘর, হাতিশালা, পাইক-পেয়াদা। এখনো মফস্বল শহরে-গ্রামে এসব শান শৌকতের আলামত বিদ্যমান। পর্যটকরা মুগ্ধ হয়ে দেখে এবং তাদের বড়লোকির গল্পে কাত হয়ে যায়।
প্রশ্ন হচ্ছে, এত টাকা পয়সা শান-শৌকত তারা কিভাবে কামাই করেছিল? গরিব মজলুম কৃষক প্রজাদের করের টাকা ছাড়া আর কোন কোন উপায়ে এত বিত্ত বৈভবের তারা মালিক হয়েছিল? ওই সময় তো তাদের কোনো শিল্প ফ্যাক্টরি জাতীয় কিছু ছিল না, বড় কোনো আমদানি রপ্তানি ব্যবসাও ছিল না। শুধু কোমরভাঙ্গা কৃষকের করের টাকায় এই যে ফুটানি ও জৌলুস এর জন্য কী পরিমান জুলুম চালাতে হয়েছে? অনেকেই আবার এখানে জমিদারি করে কলকাতায় বাড়িঘর করেছে। ঠিকানাটা ওইখানে ছিল, এইখানে ছিল তাদের জুলুমের 'ব্যবসা'।
জমিদারদের ভবন, প্রাসাদ, পুকুর দেখার সময় এই প্রশ্নগুলো কি আমাদের মাথায় উঁকি দেয়? তাদের টাকাকড়ি, রুচি ও শিল্পের মাহাত্ম্য নিয়ে অনেক কথাবার্তা তো হয়, কিন্তু এই বৈপরীত্যের পেছনের গল্পের দিকে কেউ কি মনোযোগ দেয়? জমিদার বাড়ির প্রাচীন ইট, বৃক্ষ, দীঘি দেখলে দৃশ্যের দিক থেকে ভালো লাগে, ইতিহাসের ঘ্রাণের কারণে আগ্রহ জাগে, কিন্তু পেছনের এই তিক্ত ও বর্বর 'আড়াল'টা মাথায় খুঁঁচাতে থাকে। ফুলবাগানের সাপের মতো।
কিছুটা 'ভারসাম্য' এনে বলতে চাইলে এ কথাও হয়তো বলা যায়, জমিদারদের কেউ কেউ পরোপকারী ছিলেন। কেউ কেউ জুলুম কম করেছেন। কেউ কেউ জুলুম করলেও পাশাপাশি অনেক জনসেবাও করেছেন। কেউ কেউ জালেম ছিলেন, কিন্তু সঙ্গে প্রজাহিতৈষীও ছিলেন। অনেকেই বেশ সৌখিন ছিলেন, শিল্প-বোদ্ধা ছিলেন ইত্যাদি ইত্যাদি। কিংবা এ বিষয়ে আরো কোনো সুন্দর বিশ্লেষণ থাকলে কমেন্টে পেশ করতে পারেন।
♦️ সুতরাং আমার কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে -
আরাম আয়েশ ভোগ বিলাসের এত টাকা তারা কোথায় পেয়েছিলেন? কোন কোন খাত থেকে আয় করেছিলেন? ওই সময় তাদের আয়ের উৎসগুলো কী কী ছিল?