শিখনক্রম (ইংরেজি ভাষায় যাকে লার্নিং কন্টিনিউয়াম বা Learning Continuum বলা হয়) হলো শিক্ষাব্যবস্থায় কোনো একটি নির্দিষ্ট যোগ্যতা বা দক্ষতাকে প্রথম শ্রেণি থেকে শুরু করে ধারাবাহিকভাবে উচ্চতর শ্রেণিতে ধাপে ধাপে বৃদ্ধির একটি সুবিন্যস্ত রূপরেখা।
সহজ কথায়, প্রাথমিক বা অন্য কোনো স্তরের শিক্ষার কোনো একটি প্রান্তিক যোগ্যতা প্রথম শ্রেণি থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি ধাপে কেমন বা কী মাত্রায় অর্জন করবে—তার একটি ধারাবাহিক ক্রম হলো শিখনক্রম।