ইনজেকশন মানে হলো ওষুধকে সরাসরি শরীরের ভেতরে পৌঁছে দেওয়া। ট্যাবলেট খেলে আগে সেটা পেটে যায়, হজম হয়, তারপর রক্তে মিশে কাজ শুরু করে। কিন্তু ইনজেকশন দিলে ওষুধ সরাসরি রক্তে বা পেশীতে ঢুকে যায়, তাই দ্রুত কাজ করে।কখনো শিরায় দিলে ওষুধ সঙ্গে সঙ্গে রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পেশীতে দিলে সেখান থেকে ধীরে ধীরে রক্তে মেশে। আর ত্বকের নিচে দিলে আরও ধীরে শোষিত হয়।শরীরে ঢোকার পর ওষুধ রক্তের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় পৌঁছে তার কাজ করে যেমন ব্যথা কমানো, জীবাণু ধ্বংস করা, হরমোন ঠিক রাখা বা রোগ প্রতিরোধ শক্তি তৈরি করা। ইনজেকশন হলো ওষুধকে দ্রুত ও কার্যকরভাবে শরীরে পৌঁছে দেওয়ার একটি উপায়।