1,424 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
আমি ২ মাস আগে শারীরিক মিলন করি। তার এক সপ্তাহ পর মাসিক হয়েছিল। তার পর এই ২ মাস হয়নি। একটা সন্দেহ ছিল মনের মধ্যে তাই এম এম কিট খেয়েছি। খাবার পর থেকে খুব পেট ব্যথা করছে কিন্তু মাসিক হয়নি। প্রেগ্ন্যাসির টেস্ট করার সুযোগ পাইনি। সরাসরি এম এম কিট খেয়েছি, মাসিক কি হবেনা?     
লকডাউনের জন্য কিছু করতেও পারছিনা। বাসায়ও কাউকে বলা সম্ভব হয়নি। তাই প্রেগ্ন্যাসির টেস্ট করানো হয়নি।  মাসিক ক্লিয়ার করার কথা বলে কাজিনকে দিয়ে এম এম কিট আনিয়েছি। খুব মানসিক দুশ্চিন্তায় আছি। প্লিজ হেল্প!!!   

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
দুই মাস আগে সেক্স করেছেন এবং এক সপ্তাহ পরে মাসিক হয়েছে৷ তাই কোন চিন্তার কারন ছিলনা ৷ কারন মাসিক হলে গর্ভবতী হবার সম্ভাবনা নেই ৷ তবে মনে মনে ভয় পেয়েছেন এবং মানসিক চাপে ছিলেন বলে মাসিক স্রাব বন্ধ হয়ে গেছে ৷ এজন্য প্রেগন্যানসি টেস্ট না করে এমএমকিট সেবন করা মোটেই ঠিক হয়নি৷

কারন এমএমকিট কেবল জরায়ুর উপর কাজ করে ৷ এই ঔষধ জরায়ুর সংকোচন প্রসারণ বৃদ্ধি করে জরায়ুর ভিতরে থাকা ভ্রুন তথা বেবি বের করে দেয়৷ এখন কথা হলো-  জরায়ুতে যদি বেবি না থাকে তাহলে জরায়ু থেকে কি বের হবে? আর ঔষধের ক্রিয়ার কারনে জরায়ুর সংকোচন প্রসারণ হয় বলে তলপেটে ব্যথা হবে ৷ এটাই স্বাভাবিক ব্যাপার ৷

আর এমএমকিট সেবন করার কারনে নারী দেহে হরমোনের ভারসাম্য কিছুটা নষ্ট হয়ে যায় ৷ তাই মাসিক স্রাব কয়েক মাস অনিয়মিত হয়ে থাকে ৷ এজন্য টেনশন করার কোন কারন নেই ৷ নিশ্চিন্তমনে থাকেন ৷ কারন যত বেশি মানসিক চাপ নিবেন মাসিক স্রাব তত বেশি পিছিয়ে যাবে ৷ আশা করি বুঝতে পেরেছেন ৷ ধন্যবাদ সমস্যাটি শেয়ার করার জন্য ৷ 
করেছেন
যদি এখন মাসিক না হয় তাহলে কি বুঝব? একটু বলবেন প্লিজ?   ১২ ঘন্টা পার হয়ে গেছে এখনো মাসিক হয়নি। 

আর প্রেগ্ন্যাসিরটেস্টনা করে খেয়েছি মেডিসিন টা,  এতে কি কোন  সমস্যা হবে???   
করেছেন
মাসিক শুরুর জন্য অপেক্ষা করুন ৷ টেনশন করবেন না ৷ স্বাভাবিকভাবে চলাফেরা করুন ৷ যখন আপনি গর্ভবতী নন তখন টেনশন করছেন কেন ? 

আর যদি সম্ভব হয় তাহলে পেটের আলট্রাসনোগ্রাফি করে দেখুন ৷ আপনি আদৌ গর্ভবতী ছিলেন কিনা?
করেছেন
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।  এখন একটু হইলেও স্বস্তি পাচ্ছি। অনেক উপকার করলেন। আর এই ওয়েবসাইটটি খুবই কার্যকরী।  অনেক পড়াশুনার ব্যাপারেও তথ্য আছে দেখছি।
করেছেন
আপনাকেও ধন্যবাদ সাইটে আসার জন্য ৷ যেকোন সময়  সমস্যায় পড়লে প্রশ্ন করবেন, অন্যকে প্রশ্ন করতে উৎসাহিত করবেন ৷ ঘরে থাকুন, সুস্থ্য থাকুন৷

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
0 টি উত্তর
9 জানুয়ারি, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

38,568 টি প্রশ্ন

38,343 টি উত্তর

1,847 টি মন্তব্য

3,953 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
22 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 22 জন অতিথি
আজকে ভিজিট : 21288
গতকাল ভিজিট : 28880
সর্বমোট ভিজিট : 66574237
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...