601 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
স্বামী বাড়ি আসার পূর্বে অর্থাৎ আসার দুই দিন আগে আমার  পিল মিস হয় পরপর দুইদিন,, পিল মিস হওয়ার কারণে একসঙ্গে ২টা পিল খেয়েছিলাম,, তারপর গত দশ তারিখ স্বামী বাড়িতে এসেছি এবং মিলিত হয়,, স্বামী বাড়িতে ছিল ২৩ তারিখ অব্দি,, এই ১৩ দিন আমি সঠিক সময় পিল খেয়েছি এর মাঝে একদিন পিল খেতে ভুলে গিয়েছিলাম,, এবং পরের দিনের পিল আমি যথাসময়ে খেয়েছি, তবে আগের দিনের পিলটা খাওয়া হয়নি ,, স্বামী চলে যায় ২৩ তারিখ,, আমি ২৫ তারিখ অব্দি পিল খেয়েছি তারপর অফ করে দিয়েছি,, তারপর ২৭ তারিখ মানে কাল রাতে আমার পেটে অনেক ব্যথা সাথে হালকা ব্লেডিং,, আমি ভেবেছি হয়তো পিরিয়ড হবে,,, কিন্তু আজ ২৮ তারিখ সকালে দেখি প্যাডে ব্লাডের সাথে সাদা পাতলা আবরণীয় কিছু একটা, কোন ব্লাড লেগেছিল না এটার সাথে,, সাদা পাতলা মতো কিছু একটা,, দুইটা খন্ড ছিল,,, আগে কখনো হয়নি এমন।।।। এখন পিরিয়ড হলে যেমন ব্লিডিং হওয়ার কথা ছিল তেমন ব্লেডিং হচ্ছে না, মাসিকের রাস্তায় জ্বালা হচ্ছে,,,,,

এমন হওয়ার কারণ কি প্লিজ জানাবেন খুব টেনশন হচ্ছে

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
অনেক সময় পিলের সাইডইফেক্ট এর জন্য এরকম হতে পারে। তাছাড়া যোনি পথে জ্বালা করলে ইনফেকশন থেকেও হতে পারে। আবার কনসেভ করলেও এরকম হালকা রক্ত (যাকে ইমপ্ল্যান্টেশন জনিত রক্তপাত বলে) বের হতে পারে। 

এজন্য আপাততঃ মেট্রিল ট্যাবলেট খেতে পারেন, দিনে তিনবার ৫ -৭ দিন, সাথে আয়রন পিল। ব্যথা থাকলে নাপা ট্যাবলেট খেতে পারেন। 

যদি প্রেগন্যান্সি না ঘটে তাহলে এতেই ঠিক হওয়ার কথা। 

আর দুই সপ্তাহ পর প্রেগনেন্সি টেস্ট করতে পারেন। ধন্যবাদ।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
28 ফেব্রুয়ারি, 2024 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন তানজিনা
0 টি উত্তর
0 টি উত্তর
9 সেপ্টেম্বর, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
16 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 16 জন অতিথি
আজকে ভিজিট : 12428
গতকাল ভিজিট : 36370
সর্বমোট ভিজিট : 66244484
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...