396 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন
মাথার চুলে কালো কলপ ব্যবহার জায়েজ নাকি নাজায়েজ বলবেন প্লিজ 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

শরী‘আতে কালো খেযাব ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ব্যাপারে রাসূল (ছাঃ) এবং ছাহাবায়ে কেরাম থেকে অনেক নিষেধাজ্ঞা ও সতর্কবাণী বর্ণিত হয়েছে। যেমন-

(১) আবুবকর (রাঃ)-এর পিতা আবু কুহাফার চুল ও দাড়ি কাশফুলের মত সাদা হয়ে গিয়েছিল। মক্বা বিজয়ের দিন তাকে রাসূল (ছাঃ)-এর নিকট আনা হ’লে তিনি তাকে মেহেদী ব্যবহারের নির্দেশ দেন। তবে সতর্ক করে বলেন, غَيِّرُوْا هَذَا بِشَيْءٍ، وَاجْتَنِبُوا السَّوَادَ، ‘একে একটা কিছু দিয়ে পরিবর্তন করে দাও, তবে কালো রং থেকে বিরত থাকবে’।

(২) আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, غَيِّرُوْا الشَّيْبَ وَلاَ تُقَرِّبُوهُ السَّوَادَ، ‘তোমরা শুভ্রতাকে পরিবর্তন কর। তবে কালো খেযাবের ধারে কাছে যাবে না’।

(৩) আনাস বিন মালেক (রাঃ) বলেন,كُنَّا يَوْمًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَتْ عَلَيْهِ الْيَهُودُ، فَرَآهُمْ بِيضَ اللِّحَى، فَقَالَ: مَا لَكُمْ لَا تُغَيِّرُونَ؟ فَقِيلَ: إِنَّهُمْ يَكْرَهُونَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَكِنَّكُمْ غَيِّرُوا، وَإِيَّايَ وَالسَّوَادَ ‘আমরা একদা রাসূল (ছাঃ)-এর পাশে বসা ছিলাম। এমন সময় একদল ইহুদী তাঁর নিকট প্রবেশ করল। তিনি তাদের সাদা দাড়ি দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কেন একে পরিবর্তন করো না? বলা হ’ল, তারা এটা অপসন্দ করে। নবী করীম (ছাঃ) তখন বললেন, তোমরা শুভ্রতাকে পরিবর্তন করবে। তবে অবশ্যই কালো খেযাব ব্যবহার থেকে বেঁচে থাকবে’।

তথ্যসূত্রঃ আত তাহরিক

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
17 জানুয়ারি, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
4 সেপ্টেম্বর, 2019 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
12 আগস্ট, 2019 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
0 টি উত্তর
7 জানুয়ারি, 2024 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Janjan
2 টি উত্তর
1 টি উত্তর
5 মে, 2020 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
33 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 33 জন অতিথি
আজকে ভিজিট : 15789
গতকাল ভিজিট : 41235
সর্বমোট ভিজিট : 65056389
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...