361 বার দেখা হয়েছে
"ব্যকরণ" বিভাগে করেছেন
উদাহরণ সহ বুঝিয়ে বলুন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
স্বরলোপঃশব্দ দ্রুত উচ্চারণের জন্য শব্দের প্রথমে, মধ্য ও শেষে কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে।স্বরলোপ বা সম্পকর্ষের উদাহরণ হলো: বসতি(ব+অ+স+অ+ত+ই) > বস্তি(ব+অ+স+ত+ই), জানালা > জান্লা ইত্যাদি।সম্প্রকর্ষের আরেক নাম স্বরলোপ।

স্বরলোপ বা সম্পকর্ষ ৩ প্রকার:

আদিস্বরলোপ

মধ্যস্বর লোপ

অন্ত্যস্বর লোপ

১. আদিস্বরলোপ: দ্রুত উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে স্বরধ্বনি লোপ হলে তাকে আদিস্বরলোপ বলে। যেমন: অতসী > তসী, অলাবু > লাবু >লাউ, আছিল > ছিল, উদ্ধার >উধার > ধার, অভ্যন্তর > ভিতর ইত্যাদি।

২. মধ্যস্বর লোপ: শব্দের মাঝখানে বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ হলে তাকে মধ্যস্বর লোপ বলে। যেমন: কাঁদনা ˃ কান্না. অগুরু ˃ অগ্রু, সুবর্ণ ˃ স্বর্ণ, গৃহিণী ˃ গিন্নী, কলিকাতা ˃ কলকাতা, গামোছা ˃ গামছা, ভগিনী ˃ ভগ্নী ইত্যাদি। 

৩. অন্ত্যস্বর লোপ: শব্দের শেষে বা অন্ত্যে কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে। যেমন: আজি > আজ, আশা > আশ, চারি > চার, সন্ধ্যা ˃ সঞ্ঝ্যা ˃ সাঁঝ, রাত্রি ˃ রাত, কালি ˃ কাল, ফাঁসি ˃ ফাঁস, জলপানি ˃ জলপান ইত্যাদি।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
16 মে, 2020 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Bodrul Alom
1 টি উত্তর
10 মার্চ, 2024 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন TANJIMHASAN
1 টি উত্তর
10 মার্চ, 2024 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন TANJIMHASAN
1 টি উত্তর
1 জানুয়ারি, 2024 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Minka
1 টি উত্তর
12 মে, 2025 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
28 মার্চ, 2025 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন অমর
1 টি উত্তর
1 টি উত্তর
11 মার্চ, 2025 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন অমর
1 টি উত্তর
3 ফেব্রুয়ারি, 2025 "এমএস ওয়ার্ড" বিভাগে প্রশ্ন করেছেন mostak
3 টি উত্তর
4 জানুয়ারি, 2025 "উচ্চ মাধ্যমিক" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
12 মার্চ "অর্থনীতি" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
10 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 10 জন অতিথি
আজকে ভিজিট : 30071
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64692692
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...