127 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

যার উপর গোসল ফরয তার জন্য পবিত্র হওয়ার পূর্ব পর্যন্ত নিম্ন বর্ণিত পাঁচটি কাজ করা নিষেধ। 

১. সালাত আদায় করা 
আল্লাহ তাআলা বলেন, “হে ইমানদাররা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত আদায় করো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝতে পার যে, তোমরা নামাযে কী বলছ । তাছাড়া বড় নাপাকি হয়ে গেলে গোসল না করে সালাত আদায় করো না।” (সূরা ৪; নিসা ৪৩) 
২. কুরআন কারীম স্পর্শ করা 
ইবনে ওমর (রা) বর্ণনা করেন যে, ‘পবিত্র না হয়ে কুরআন কারীম স্পর্শ করবে না।' (দারা কুতনী: ৪৩১) 
৩. কুরআন তিলাওয়াত করা 
আলী (রা) বলেন যে, “রাসূলুল্লাহ (স) সদা সর্বদা আমাদেরকে কুরআন পড়িয়েছেন, তবে যখন বড় নাপাকি অবস্থায় থাকতেন সে সময় ছাড়া।” (তিরমিযী: ১৪৬, আহমদ: ১০১৪)। 
৪. মসজিদে অবস্থান 
আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূল (স) বলেছেন, “হায়েযওয়ালী নারী ও গোসল ফরয এমন নাপাক ব্যক্তির জন্য মসজিদে যাওয়া বৈধ করি না। (আবু দাউদ: ২৩২)।” তবে মসজিদের ভেতর দিয়ে অন্য কোথাও যেতে চাইলে তা বৈধ। 
৫. কাবা ঘর তাওয়াফ করা 
রাসূলুল্লাহ (স) বলেছেন, অর্থাৎ আল্লাহর ঘর কাবায় তাওয়াফ করা নামায আদায় তুল্য।' (নাসাঈ: ২৯২০)

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
24 ডিসেম্বর, 2023 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Minka
1 টি উত্তর
4 জানুয়ারি, 2024 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Minka
1 টি উত্তর
20 সেপ্টেম্বর, 2020 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Khorshed
1 টি উত্তর
20 সেপ্টেম্বর, 2020 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Khorshed
1 টি উত্তর
20 সেপ্টেম্বর, 2020 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Khorshed
1 টি উত্তর
1 টি উত্তর
24 এপ্রিল, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
31 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Ikramul Tamim

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
16 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 16 জন অতিথি
আজকে ভিজিট : 5393
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64782355
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...