230 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন

আমি প্রেগন্যানসির জন্য ওষুধ খাইছিলাম৷ পিরিয়ড এর ৯ তম দিন থেকে মিলিত হই৷ তারপর এভাবে এক দিন পর পর মোট ৪ বার মিলিত হই৷ 
তারপর আমার ওভুলেশনের মত স্রাব যায়(ডাক্তাররা যেমন স্রাব এর কথা বলে এমন) দুই দিন৷ ওভুলেশনের আগের দিন মিলিত হই৷ 
আমার স্বামী অসুস্থ থাকার কারণে অভুলেশন এর দুই দিন সহ আরো দুই দিন মিলিত হতে পারিনি, তারপর আবার মিলিত হই৷ তাহলে কি  বেবি কনসেভ করার সম্ভাবনা আছে ???

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

আপনার মাসিক যদি নিয়মিত হয় এবং মাসিকের ১৩ -১৪ তম দিনে যদি মিলিত হন তাহলে গর্ভবতী হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে৷ 

কেননা রেগুলার মাসিকের ১৩ - ১৪ তম দিনে ওভুলেশন ঘটে থাকে৷ তাই এসময়টাকে হিট পিরিয়ড বলা হয়ে থাকে৷ এ সময়ে নারীরা যৌন মিলনের মাধ্যমে গর্ভবতী হয়ে থাকেন৷ এমন কি এসময়ের ১ - ২  দিন আগে মিলিত হলেও গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে৷ কেননা ক্ষেত্র বিশেষে পুরুষের শুক্রাণু ২৪ - ৭২ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে৷ 
কাজেই আপনার মিলিত হওয়ার সময় যদি ওভুলেশনের দিন  বা এক দিন আগেও হয়ে থাকে তাহলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে৷ অন্যথায় নেই৷ ধন্যবাদ৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
5 ফেব্রুয়ারি, 2025 "সংবিধান" বিভাগে প্রশ্ন করেছেন mostak
1 টি উত্তর
6 জানুয়ারি, 2024 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন নেহা

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
46 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 46 জন অতিথি
আজকে ভিজিট : 21575
গতকাল ভিজিট : 36370
সর্বমোট ভিজিট : 66253629
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...