260 বার দেখা হয়েছে
"রোগ ও চিকিৎসা" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
হাতে-পায়ে জ্বালা-যন্ত্রণার কারণে অনেকের রাতে ঘুম নষ্ট হয়। নানা কারণে এ রকম জ্বালাপোড়া হতে পারে। স্নায়ুতন্ত্রের অসুখ, ডায়াবেটিস, কয়েক রকমের রোগজীবাণুর সংক্রমণ, হরমোনের তারতম্য কিংবা যক্ষ্মা ও ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধপথ্যের প্রতিক্রিয়ার ফলে শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা হয়ে থাকে। বয়স্ক নারীদের হরমোনের তারতম্য হলে কিংবা কয়েকটি ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতির কারণেও হাতে-পায়ে জ্বালা করতে পারে।

স্নায়বিক রোগের কারণে সাধারণত পায়ের পাতা থেকে জ্বালাপোড়া শুরু হয়। এরপর ধীরে ধীরে পায়ের আঙুল, গোড়ালি এবং ওপরের দিকে সেই যন্ত্রণা ছড়াতে থাকে। একসময় হাতের বিভিন্ন অংশে জ্বালা-যন্ত্রণা করে। এ ধরনের সমস্যায় আন্দাজে ওষুধ সেবন না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সমস্যার যথাযথ কারণ নির্ণয় করে তার চিকিৎসা করাতে হবে।

৫০ বা তার চেয়ে বেশি বয়সী নারীদের ক্ষেত্রে মাথাসহ সারা শরীরে জ্বালাপোড়া বা অস্বস্তি হলে ভয় পাওয়ার কিছু নেই। এমন সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে। তেমন জটিল কোনো কারণ ছাড়াই এ ধরনের জ্বালাপোড়া হতে পারে। তবে বেশি সমস্যা হলে অনেক সময় ওষুধের প্রয়োজন হয়। চিকিৎসায় এ সমস্যা অনেকটাই সেরে যায়।

ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতির কারণে হাতে-পায়ে জ্বালাপোড়া হলে এর পাশাপাশি শারীরিক দুর্বলতাও থাকতে পারে। যেমন পা ফেলতে বা ওঠানামা করতে অসুবিধা হতে পারে। এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। শরীরে প্রয়োজনীয় উপাদানের অভাব এড়াতে সব বয়সী মানুষেরই সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা উচিত।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
2 জানুয়ারি, 2021 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
12 অক্টোবর, 2022 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন Rumpa
1 টি উত্তর
1 টি উত্তর
10 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Hasanask
0 টি উত্তর
16 ডিসেম্বর, 2021 "দৈনন্দিন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
30 আগস্ট, 2019 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
19 জুন, 2020 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
24 জানুয়ারি, 2024 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন Eshan
1 টি উত্তর
30 অক্টোবর, 2023 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন Limon54

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
7 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 7 জন অতিথি
আজকে ভিজিট : 28428
গতকাল ভিজিট : 36370
সর্বমোট ভিজিট : 66260478
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...