305 বার দেখা হয়েছে
"ইসলামের ইতিহাস" বিভাগে করেছেন
তিনি কত হিজরীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? 

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

হজরত আক্বীল ইবনে আবী আবী তালেবের পরিচয়ঃ- 

হজরত আক্বীল ইবনে আবী তালিব রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু হজরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচাতো ভাই। হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু এবং হজরত জা'ফর রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুর সহোদর ভাই। নিজেও একজন বিশিষ্ট সাহাবী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু। তিনি মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হজরত মুয়াবিয়া রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু এর খেলাফতের শেষভাগে কিংবা ইয়াযিদের শাসনামলের শুরুরভাগে ৫০ হিজরীতে ইন্তেকাল করেন। 

তিনি ৮ম হিজরীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 

বয়সে তিনি তাঁর বড় ভাই (আবু তালেবের ছেলে) তালেবের চেয়ে ১০ বছরের ছোট এবং অপর ভাই হজরত জা'ফর রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু থেকে দশ বছর বড় ছিলেন। আর হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু ছিলেন সকলের চেয়ে বয়সে ছোটো। (কিন্তু আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু বয়সে সবার ছোটো হওয়া সত্ত্বেও জ্ঞানে-গুণে সবার বড় ছিলেন।) 

হজরত আক্বীল রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু উপস্থিত উত্তর প্রদানে খুবই পটু তথা প্রত্যুৎপন্নমতিত্ত গুণের অধিকারী ছিলেন। 

 সীহাহ্ সিত্তার সুনানু নাসায়ী শরীফ ও সুনানু ইবনে মাজাহ্ শরীফ গ্রন্থদ্বয়ে তাঁর সূত্রে বর্ণিত হাদীস রয়েছে। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
27 সেপ্টেম্বর, 2020 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Khorshed
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
1 টি উত্তর
29 অক্টোবর, 2023 "বিশিষ্ট ব্যক্তি" বিভাগে প্রশ্ন করেছেন Muaz_Hajare

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
40 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 40 জন অতিথি
আজকে ভিজিট : 19382
গতকাল ভিজিট : 41235
সর্বমোট ভিজিট : 65059981
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...