316 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
প্রতিদান আদায়কারী আত্মীয়তার হক আদায়কারী নয়, তাহলে আত্মীয়তার হক আদায়কারী কে? কিভাবে আত্মীয়তার হক আদায় করবে? 

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
হ্যাঁ! প্রতিদান আদায়কারী আত্মীয়তার হক আদায়কারী নয়, আপনার আত্মীয় আপনাকে তার বাড়ীতে দাওয়াত করে খাওয়ালো, আপনিও এক সময় তাকে আপনার বাড়ীতে দাওয়াত করে খাওয়ালেন। আপনার আত্মীয় আপনার কোনো কাজে হেল্প করলো, সাহায্য করলো, উপকার করলো, বিনিময়ে প্রতিদানস্বরূপ আপনিও তাকে হেল্প করলেন, সাহায্য করলেন, উপকার করে দিলেন - এতেই কিন্তু আপনি দায়িত্ব মুক্ত হয়ে যান নি! আত্মীয়তার হক আদায় করেন নি!  

তাহলে আত্মীয়তার হক আদায়কারী কে? কিভাবে আত্মীয়তার হক আদায় করবে? 

চলুন তাহলে জেনে নেয়া যাক - আত্মীয়তার হক আদায়কারী কে? কিভাবেই বা আত্মীয়তার হক আদায় করবে? 

হযরত আবদুল্লাহ্ ইবনে আমর রাযিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ- প্রতিদান আদায়কারী আত্মীয়তার হক আদায়কারী নয়। বরং আত্মীয়তার হক আদায়কারী হচ্ছে সে ব্যক্তি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে। 

হাদীস নং - ৫৫৬৫, বুখারী শরীফ, অনুবাদক- শায়খুল হাদীস আল্লামা আজীজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি। 

সুতরাং উপরোক্ত এই হাদীস থেকে আমরা জানতে পারলাম যে, প্রতিদান আদায়কারী আত্মীয়তার হক আদায়কারী নয়, বরং আত্মীয়তার হক আদায়কারী হলো সেই ব্যক্তি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরও সে নিজের পক্ষ থেকে আত্মীয়ের সাথে যোগাযোগ বজায় রাখবে, সম্পর্ক বজায় রাখবে। মোটকথা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখার মাধ্যমে আত্মীয়তার হক আদায় করবে। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
20 ডিসেম্বর, 2021 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
20 ডিসেম্বর, 2021 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
9 অক্টোবর, 2020 "নামের অর্থ" বিভাগে প্রশ্ন করেছেন Md Raju
1 টি উত্তর
31 মে, 2020 "নামের অর্থ" বিভাগে প্রশ্ন করেছেন Kuddus
1 টি উত্তর
31 মে, 2020 "নামের অর্থ" বিভাগে প্রশ্ন করেছেন Kuddus
2 টি উত্তর
31 মে, 2020 "নামের অর্থ" বিভাগে প্রশ্ন করেছেন Kuddus
1 টি উত্তর
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
22 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 22 জন অতিথি
আজকে ভিজিট : 17173
গতকাল ভিজিট : 44090
সর্বমোট ভিজিট : 64649212
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...