341 বার দেখা হয়েছে
"সাম্প্রতিক বিষয়" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

সম্প্রতি বাগেরহাটের চিতলমারীতে পাখির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাখির খামারের চার হাজার ককাটেল ও বাজুরিকা পাখি আগুনে পুড়ে গেছে। উপজেলার সুরশাইল গ্রামের মো. শুভ্র শেখের পাখির খামারে গত ১৫ অক্টোবর ভোরে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে শাকিল সুলতান রানু (৪৮), রাজু ফরাজী (২৮) ও তানজিল শেখ (১০) নামে তিনজন আহত হয়েছেন। চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ২ ঘণ্টার চেষ্টায় আভেন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পাখি খামারি মো. শুভ্র শেখ জানান, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে ৮ বছর আগে পাখির খামার শুরু করেছিলাম। খামারে ককাটেল ও বাজুরিকা জাতের চার হাজারের বেশি পাখি ছিল। আমার বসতঘরের পাশেই পাখির খামার। ভোর ৪টার দিকে আগুনের তাপ ও পাখির চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙে যায়। আগুনে খামারের সব পাখি ও নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে নষ্ট হয়ে গেছে। চিতলমারী ফায়ার সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুল অদুদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সূত্রঃ- বাংলাদেশ প্রতিদিন, ১৬ অক্টোবর, ২০২৩ ইং। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
2 সেপ্টেম্বর, 2021 "পদার্থবিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন মোনালিসা
1 টি উত্তর
29 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
10 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 10 জন অতিথি
আজকে ভিজিট : 6880
গতকাল ভিজিট : 19530
সর্বমোট ভিজিট : 64879278
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...