402 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
সহবাসের পর ইমারজেন্সি পিল খাওয়ানোর পর দুই মাসে দুইবার মাসিক হয়ে গেলে,তাহলে কি এক্টোপিক প্রেগ্নেন্সি চালু থাকতে পারে?

নাকি সহবাসের পর কোনো পিল না খাওয়ার পর মাসিক হলে এক্টোপিক প্রেগ্নেন্সির সম্ভাবনা থেকে যায়?

আমার প্রশ্ন হচ্ছে পিল খাওয়ার পর মাসিক হলে সেটা কি এক্টোপিক প্রেগ্নেন্সির মধ্যে পড়ে?

আর সহবাসের ৪৯দিন পর স্ট্রিপ /বা ইউরিন টেস্টে নেগেটিভ ফলাফল আসলে কি প্রেগ্নেন্সির চান্স আছে?

Kuddus sir উত্তর দিবেন,অনুরোধ।

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
 
সর্বোত্তম উত্তর
সহবাসের পর দুই দুই বার মাসিক হয়ে গেলে প্রেগন্যানসির সম্ভাবনা থাকে না৷ তবে একটোপিক প্রেগন্যানসি সম্ভাবনা থাকলেও থাকতে পারে৷ এক্ষেত্রে আলট্রাসনোগ্রাফি করে নিশ্চিত হতে হয়৷ 

একটোপিক প্রেগন্যানসির ক্ষেত্রে পিলের সম্পর্ক নেই৷ অর্থাৎ পিল খেলে হবে বা না খেলে হবে এমন নয়৷ এটি একটি শারীরিক প্রক্রিয়া৷ 

একটোপিক প্রেগন্যানসি হলো টিউবে গর্ভধারণ ৷ সাধারণত নারীরা স্বামীর সাথে মিলন করলে স্বামীর শুক্রানু ও নারীর  ডিম্বাণু একত্রে মিলিত হয়ে জাইগোট গঠন করে৷ এই জাইগোট ক্রমান্বয়ে রুপান্তরিত হয়ে মানব ভ্রুনে পরিনত হয় এবং তা নারীর জরায়ুতে আটকে গিয়ে সেখানেই বড় হতে থাকে৷ কিন্তু অনেক সময় এই ভ্রুন বা জাইগোট জরায়ুতে আসতে পারেনা, ডিম্বনালীতেই আটকে যায়৷ তখন এ ধরনের প্রেগন্যানসিকে একটোপিক প্রেগন্যানসি বলে৷ এতে করে জরায়ুতে বেবি না থাকার কারণে মাসিক চালু থাকে৷ 

এ ধরনের সমস্যার ক্ষেত্রে বেবি খুব বেশি বড় হতে পারে না, এক পর্যায়ে মারা যায় এবং একসময় ডিম্বনালী ফেটে গিয়ে গর্ভবতী নারীরও প্রাণ সংশয় হতে পারে৷ 

তাই গর্ভবতী হলে সকলের আলট্রাসনোগ্রাফি করে দেখা উচিৎ৷ 
করেছেন
এক্টোপিক প্রেগ্নেন্সি থাকলে কি,কিট টেস্টে পজিটিভ আসবে?

বা ইউরিন টেস্টে?
করেছেন
হ্যাঁ, টেস্টে পজিটিভ আসবে....

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
17 অক্টোবর, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
12 জুলাই, 2023 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
6 মার্চ, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
28 ডিসেম্বর, 2021 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
17 সেপ্টেম্বর, 2023 "দৈনন্দিন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন M.S.C_Safwana
1 টি উত্তর
18 সেপ্টেম্বর, 2023 "দৈনন্দিন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন M.S.C_Safwana
1 টি উত্তর
0 টি উত্তর
13 জুন "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,384 টি প্রশ্ন

38,030 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,952 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
21 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 21 জন অতিথি
আজকে ভিজিট : 32465
গতকাল ভিজিট : 42323
সর্বমোট ভিজিট : 66378579
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...