297 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

নবী করিম (সা.) ইসলামের শুরু যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরে তিনি নারী-পুরুষের কোনো পার্থক্য না করে কবর জিয়ারতের অনুমতি প্রদান করেছেন। যেন মানুষের মাঝে পরকালের ভাবনা সৃষ্টি হয়। এ হাদিসের আলোকে ইসলামিক স্কলাররা মহিলাদের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। আম্মাজান আয়েশা (রা.) প্রিয় নবী মুহাম্মদ (সা.) হজরত আবু বকর সিদ্দিক ও হজরত ওমর (রা.)-এর কবর জিয়ারত করতেন। তাই মহিলাদের জন্য আপনজনদের কবর জিয়ারত করা জায়েজ আছে। তবে কবরস্থানের পরিবেশের প্রতি লক্ষ রাখতে হবে। কোনো ধরনের শোরগোল করা যাবে না। যদি কোনো গায়রে মাহরামের কবর হয় (অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ বৈধ) তাহলে জীবিত অবস্থায় যেভাবে তাদের সঙ্গে পর্দার করা হতো, সেভাবে কবরের সামনে সতর ও পর্দা খেয়াল রাখতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, যখন রওজা শরিফে আল্লাহর রাসূল ও আবু বকর সিদ্দিক (রা.)-এর কবর ছিল আমি স্বাভাবিকভাবেই কবরে যেতাম। যখন হজরত ওমর (রা.) কে দাফন করা হলো (তিনি ছিলেন গায়রে মাহরাম) আমি ভালোভাবে কাপড় পরিধান করে পর্দাসহ জিয়ারত করতাম। 


তথ্যসূত্র : মুসনাদে আহমদ হাদিস নং ১২৪০, হাসিয়াতু জামিয়ালি মাসানিদ ওয়াল সুনান, হাদিস নং-১৬১৫, ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-১, পৃষ্ঠা-৩০৫।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
25 সেপ্টেম্বর, 2023 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন M.S.C_Safwana
1 টি উত্তর
2 টি উত্তর
27 সেপ্টেম্বর, 2023 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন M.S.C_Safwana
2 টি উত্তর
11 আগস্ট, 2021 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন মুহিব
1 টি উত্তর
1 টি উত্তর
2 আগস্ট, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর

38,384 টি প্রশ্ন

38,030 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,952 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
7 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 7 জন অতিথি
আজকে ভিজিট : 26488
গতকাল ভিজিট : 42323
সর্বমোট ভিজিট : 66372602
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...