1,611 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য টিপস" বিভাগে করেছেন
স্ত্রীর দুধ খেলে স্বামীর কি কোন ক্ষতি হবে ?

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
স্ত্রীর স্তন চোষার ফলে যদি দুধ বেরিয়ে মুখে চলে আসে তাহলে সে দুধ গলায় বা “খাদ্যনালী”তে যাওয়ার পূর্বেই ফেলে দিতে হবে, যেহেতু স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম। তাই এ কাজ থেকে বিরত থাকা অপরিহার্য।
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

না, বিবাহের কোন ক্ষতি হবে না, স্ত্রী স্বামীর উপর হারাম হবে না। কোন কাফফারাও ওয়াজিব হবে না। তবে অবশ্যই তওবা-ইসতিগফার করতে হবে। আর কিছু সাদাকা করলে ভাল হবে।

তদুপরি স্ত্রীর স্তন চোষার ফলে যদি দুধ বেরিয়ে মুখে চলে আসে তাহলে সে দুধ গলায় বা “খাদ্যনালী”তে যাওয়ার পূর্বেই ফেলে দিতে হবে, যেহেতু স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম।

তাই একাজ থেকে বিরত থাকা অপরিহার্য।

কারণ, দুধ পানের বয়স সীমাতে দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক স্থাপন হয়। এর পর দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক হয় না, ঐ মহিলাও হারাম বা তালাক হয়না।

তাই স্বীয় স্ত্রীর দুধ পান করার দ্বারা স্ত্রী স্বামীর জন্য হারাম হয় না, তালাকও হয় না।

কিন্তু দুধ পানের বয়স সীমার পর কোন মহিলার এমনকি নিজ স্ত্রীর স্তনের দুধ পান করা হারাম ও মারাত্মক গোনাহের কাজ।

তবে দুধ পানের বয়স সীমার ভেতরে যেসব নারীর দুধ পান করা হয়, জন্মধাত্রী মা না হলেও বিবাহ হারাম হওয়ার ব্যাপারে জননীর পর্যায়ভূক্ত এবং তাদের সাথে বিয়ে হারাম।

অল্প দুধ পান করুক বা বেশী, একবার পান করুক বা একাধিকবার, সর্ববস্থায় তারা হারাম হয়ে যায়। ফিকাহবিদগণের পরিভাষায় একে “হুরমতে রেযাআত”বলা হয়।

তবে এতটুকু স্মরণ রাখা জরুরী যে, দুধ পানের বয়স সীমাতেই কেবল দুধ পান করলে এই “হুরমতে রেযাআত” কার্যকারী হবে।


বিস্তারিত দেখে নিন এখানে 


এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
21 মে, 2021 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
25 ফেব্রুয়ারি, 2023 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন Mdshakinur
1 টি উত্তর
25 ডিসেম্বর, 2022 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন Mdshakinur
1 টি উত্তর

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
16 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 16 জন অতিথি
আজকে ভিজিট : 6109
গতকাল ভিজিট : 20042
সর্বমোট ভিজিট : 64898541
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...