875 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
আমি একজন বিবাহিত নারী । এক্ষনি বাচ্চা কনসিভ করতে চাই না আমরা । গত মাসের ৭ তারিখ আমার শেষ মাসিক হয় । আমার নিয়মিত মাসিক । অর্থাৎ প্রতি ৩০ দিন অন্তর অন্তর আমার মাসিক হয় । কিন্তু এই মাসের ৭ তারিখ মাসিক হওয়ার কথা থাকলেও আমার মাসিক এখনই হয় নি। আমার স্বামীর সাথে শেষ মিলন হয় গত মাসের ২৭ তারিখ যদিও তা যথার্থ কনডম ব্যাবহার করে । সেখানে প্রেগন্যান্সি এর সম্ভাবনা নাই । তাও কনফার্ম হওয়ার জন্য ৮ তারিখ রাতে একবার প্রেগন্যান্সি টেস্ট করে নেগেটিভ পাই । ১১ তারিখ সকাল সকাল এ আবার টেস্ট করি । তখনও তা নেগেটিভ এসছে । 

তাহলে আমি পিরিয়ড না হওয়ার কারণ কি বা আমার গর্ভধারণের কোনো সম্ভাবনা আছে কি ? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
 
সর্বোত্তম উত্তর

গর্ভবতী হওয়ার সম্ভাবনা নেই৷ টেনশন করা যাবে না৷ টেনশন করলে মাসিক পিছাতে পারে৷ 


বেশ কিছু কারণে পিরিয়ড সাময়িকভাবে বন্ধ হতে পারে বা দেরি হতে পারে। যেমন-

১) গর্ভাবস্থা: পিরিয়ড দেরি হলে প্রথমেই নিশ্চিত হোন আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন কিনা।

২) বয়স: কিশোরী ও মধ্যবয়সী নারীদের মধ্যে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে। এর পেছনে মূল কারণটি হল হরমোন উৎপাদনে তারতম্য।

৩) স্ট্রেস: লম্বা সময় স্ট্রেসে থাকলে অনেকেরই মাসিক দেরিতে হয়ে থাকে ৷

৪) প্রেগন্যান্সি লস: একজন নারী গর্ভবতী হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি তা জানতেনই না। এর পর নিজে থেকেই তার মিসক্যারিজ বা গর্ভপাত হয়ে যেতে পারে। এ ঘটনার পর সাধারণ পিরিয়ডের তুলনায় কিছু দিন পর ভারী রক্তপাত হতে পারে, যাকে অনেকেই দেরিতে মাসিক হওয়া বলে ধরে নেন।

৫) কম ওজন: ওজন কম হলে সময়মতো পিরিয়ড নাও হতে পারে। এমনকি কিছু দিন বন্ধও থাকতে পারে।

৬) ফাইব্রয়েডস: জরায়ুতে টিউমার জাতীয় এক ধরনের বৃদ্ধি হল ফাইব্রয়েডস। এগুলো পিরিয়ডের স্বাভাবিক চক্রকে বাধা দিতে পারে।

৭) হরমোনাল বার্থ কন্ট্রোল: জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা। যেমন- পিল, প্যাচ, ইনজেকশন, আইইউডি। এগুলো ব্যবহার করলে পিরিয়ড লেটে হয় ৷ 

৮) স্বাস্থ্য সমস্যা: মনোনিউক্লিওসিস, ঠাণ্ডা, সর্দি, গলার ইনফেকশন- এ ধরনের সমস্যায় পিরিয়ড লেট হতে পারে। 

৯) অনেক সময় বড় কোনো সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণেও পিরিয়ড লেট হতে দেখা যায়।


করেছেন
পূনঃপ্রদর্শিত

অসংখ্য ধন্যবাদ আপনাকে । 

কিন্তু আমাকে যদি একটু এন্সুর করতেন যে আমাদের গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা একদমই নাই,  তাই না ? 


প্রথমত সে যৌনির ভিতর স্পার্ম এজাকুলেট করেই নি । বাইরে করেছে তারপর আবার সে কনডম ও ব্যাবহার করেছে । কনডম ঠিক ছিল । চেক ও করেছে । তাহলে কি প্রেগন্যান্ট হওয়ার একদমই সম্ভাবনা নেই, তাই না ? 

আর তাহলে আমার পিরিয়ড কেনো হচ্ছেনা? এইটা বুঝতে পারছি না আমি স্যার । কোনো লক্ষণও নাই । 

যদিও কয়েকদিন আমি অসুস্থ আর এই পিরিয়ড না হওয়ার ব্যাপার নিয়া স্ট্রেসে ছিলাম ।
করেছেন
টেনশন ফ্রী থাকতে হবে৷ যত বেশি টেনশন করবেন পিরিয়ড ততই পিছাবে৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
24 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 24 জন অতিথি
আজকে ভিজিট : 35171
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64697792
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...