627 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন

মার্চের ১৮ তারিখ সেক্সের পর ইমকন খাই এরপর ৯ দিন ব্লিডিং হয়.. ওটা কি স্যার পিরিয়ডের রক্ত.? 

তারপর এপ্রিলের ৫ তারিখ মাসিকের ডেইট থাকলেও হয় নি মাসিক।  আবার এপ্রিলের ৩০ তারিখ সহবাস করি আবার ইমকন খাই.. 

স্যার কোন সমস্যা আছে কিনা.?  পিরিয়ড হচ্ছে না তার কারন কি গর্ভবতী.? মাঝে মাঝে পেট ব্যথা করে অনেক....

স্যার দয়া করে উত্তর দিবেন, ভীষণ দুঃশ্চিন্তায় আছি।

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
ইমারজেনসি পিল খেলে শরীরে হরমোনের আধিক্য বা তারতম্য ঘটে যার কারনে আভ্যন্তরীণ কিছু পরিবর্তন হয় যা আমরা দেখতে পাইনা৷ এর সাইডইফেক্ট স্বরুপ কারো পিরিয়ড আগেই শুরু হয় আবার কারো পিরিয়ড দেরিতে হয়৷ আবার অনেকের পরবর্তী কয়েক মাস পিরিয়ড এলোমেলো হতে দেখা যায়৷ কারো মাসে দুইবারও পিরিয়ড হতে দেখা যায়৷ বিষয়টা নির্ভর করে শারীরিক সক্ষমতার উপর৷ 

তাই পিরিয়ড হচ্ছে না বা দেরি হচ্ছে পিলের সাইডইফেক্ট এর কারনে৷ গর্ভবতী হওয়ার সম্ভাবনা খুবই কম৷ তবে কনফার্ম হতে প্রেগন্যানসি টেস্ট করে দেখতে পারেন৷ 

আর নতুন করে ইমারজেনসি কনট্রাসেপটিভ পিল খাওয়া ঠিক হয়নি৷ এতে করে পিরিয়ড আরো এলোমেলো হয়ে যাবে৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
15 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 15 জন অতিথি
আজকে ভিজিট : 24187
গতকাল ভিজিট : 23799
সর্বমোট ভিজিট : 64851597
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...