398 বার দেখা হয়েছে
"ফসল" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

কাঁঠালের পুরুষ ও স্ত্রী ফুল চেনার উপায়:

* পুরুষ ফুলঃ  এটি মুচি নামেই বেশি পরিচিত। এটিকে বলা হয় পুরুষ পুষ্পমঞ্জরি।  পুরুষ ফুল গাছের শাখা-প্রশাখা, কান্ড যে কোন অংশ থেকে বের হতে পারে। এটি লম্বা ও চিকন হয়। এর উপরের পৃষ্ঠ মসৃন হয়। পুষ্প মঞ্জরীর উপরে হালকা হলুদ পাউডারের মত দানার সৃষ্টি হয় এবং তা থেকে পরাগরেণু বের হয়।

* স্ত্রী ফুলঃ  এটিই মূলত কাঠাল হয়। স্ত্রী পুষ্পমঞ্জরীর বোটা মোটা হয়ে থাকে ও বোটায় স্পষ্ট রিং এর মত থাকে । স্ত্রী পুষ্পমঞ্জরী পুরুষ পুষ্পমঞ্জরী অপেক্ষা দৈর্ঘ্য-প্রস্থ ও আকারে বড় হয়। এর উপরিভাগ খসখসে হয়ে থাকে। স্ত্রী পুস্পমঞ্জরীর গায়ে ফুলের স্টিগমা গুলো বাইরে থেকে দেখা যায়। 

* কাঁঠাল ফুল বায়ু পরাগী। বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। কাঁঠালের স্ত্রীপুষ্পমঞ্জরী বিপুল সংখ্যক স্বতন্ত্র স্ত্রী ফুল নিয়ে গঠিত হয়। যত বেশী স্ত্রীফুল পরাগায়িত হবে কাঁঠালের কোষও তত বেশী হবে এবং আকারে বড় হবে। তাই কৃত্রিম পরাগায়নের মাধ্যমে পরাগায়ন নিশ্চিত করতে পারলে ফল ধারণ বৃদ্ধি পায়। 

* ফলের অপুষ্টতা বা ম্যালফরমেশন বা এবরোথেবরো ভাব দূর করতে মৌসুমের শুরুতে ০.২% বোরন পুষ্পমঞ্জরী, গাছের পাতা ও শাখা প্রশাখা ভিজিয়ে স্প্রে করলে এ সমস্যা থাকে না।

* আম ও লিচু জাতীয় কতিপয় ফলের ফুল ধারনের আগে খরার প্রয়োজন পড়ে। কিন্তু কাঁঠালের বেলায় তা প্রয়োজন পড়ে না। বরং সেচের প্রয়োজন পড়ে। 

এজন্য নভেম্বর মাস থেকে প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ১৫ দিন পর পর সেচ প্রয়োগ করতে পারলে কাঁঠালের ফুল-ফল ধারন বৃদ্ধি পায় ও ফল ঝরা কমে। 

(সংগৃহীত)

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
0 টি উত্তর
20 জুন, 2021 "ফসল" বিভাগে প্রশ্ন করেছেন Md.Suny
2 টি উত্তর
18 মার্চ, 2021 "ব্যকরণ/গ্রামার" বিভাগে প্রশ্ন করেছেন Musfiqur Rahman
1 টি উত্তর
1 টি উত্তর
21 অক্টোবর, 2025 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
0 টি উত্তর
13 জুন "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
27 জুন, 2024 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
10 নভেম্বর, 2024 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
19 ফেব্রুয়ারি, 2022 "দৈনন্দিন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
22 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 22 জন অতিথি
আজকে ভিজিট : 20578
গতকাল ভিজিট : 25374
সর্বমোট ভিজিট : 64985976
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...