299 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন
কেউ যদি লক্ষাধিক টাকা মূল্যের (যাকাতের নিসাবের পরিমাণ অপেক্ষা বেশি মূল্যের) বাড়ির মালিক হয় এবং তাতে সে নিজে বসবাস করে কিংবা তার ভাড়ায় নিজের জীবিকা নির্বাহ করে; কিন্তু এ ছাড়া তার নিকট আর কোনো সম্পদ না থাকে; বরং অভাবী হয়, এমন লোককে যাকাত দেওয়া জায়েজ কিনা? তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি? 

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
এমন অভাবগ্রস্থ বাড়ীওয়ালাকে যাকাত দেয়া জায়েজ। খুঁজে খুঁজে যাকাতের উপযুক্ত এমন অভাবগ্রস্থ লোকদেরকেই বরং যাকাত দেওয়াতেই অনেক বেশী সওয়াব। কারণ এঁরা অন্যান্য সাধারণ গরীব মিসকিনদের মত নয়, তাদের মতো সবার সামনে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারে না, এমনকি নিজেরা কষ্ট করবে তবু নিজ আত্মমর্যাদার কারণে নিজের প্রয়োজনের কথা কারও নিকট প্রকাশ করে না। এ ধরনের অভাবগ্রস্থ বাড়ীওয়ালাকে যাকাত দেওয়া এ কারণেই জায়েয যে, এর মাধ্যমে তার মৌলিক প্রয়োজনগুলোর অতিরিক্ত লাভ হচ্ছে এমনটা নয়, বরং বাড়িটি তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে তার মৌলিক প্রয়োজনগুলোই শুধু মিটছে। তবে হ্যাঁ! যখন কারো কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ থাকে এবং তা নিসাব পরিমাণ হয়, তবে তার জন্য যাকাত নেওয়া জায়েজ নয়। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
11 ডিসেম্বর, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
1 টি উত্তর
1 টি উত্তর
10 ডিসেম্বর, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
1 টি উত্তর

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
11 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 11 জন অতিথি
আজকে ভিজিট : 8702
গতকাল ভিজিট : 25473
সর্বমোট ভিজিট : 64861581
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...