823 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
আল্লাহুম্মা আমীন বলে দুআ শুরু করার হুকুম কি?

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
"আল্লাহুম্মা আমীন" অর্থ হে আল্লাহ্, আপনি কবুল করুন। সুতরাং কেউ আল্লাহুম্মা আমীন বলে দুআ শুরু করলো মানে সে "হে আল্লাহ্! আপনি কবুল করুন" কথাটি বলে দুআ শুরু করলো। সুতরাং এভাবে "আল্লাহুম্মা আমীন" বলে দুআ শুরু করায় কোনো ক্ষতি বা সমস্যা বা নাজায়েজের কিছু নেই, বরং জায়েজ আছে। কিন্তু কেউ যদি মনে করে যে, আল্লাহুম্মা আমীন বলেই দুআ শুরু করতে হবে, অন্য কোনো কথা বা বাক্য দ্বারা দুআ শুরু করা যাবে না - তবে সেটা তাঁর ভুল ধারণা। হাদীস শরীফের কোথায়ও এরূপ উল্লেখ নেই যে, এভাবে আল্লাহুম্মা আমীন বলে দুআ শুরু করতে হবে। কেউ এমন ধারণা পোষণ করলে এবং অন্যদেরকেও এভাবে শিক্ষা দিলে তবে সেটা বিদআ'ত বলে গণ্য হবে।

আর সাধারণভাবে এরূপ বিশ্বাস ব্যতিরেকে এভাবে আল্লাহুম্মা আমীন বলে কেউ দুআ শুরু করুক বা সাধারণভাবে যেকোনো বাক্য দিয়ে দুআ শুরু করুক, দুআ শুরু করার পূর্বে নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর কয়েকবার দরূদ শরীফ পাঠ করে নেবে। এবং দুআর শেষেও কয়েকবার দরূদ শরীফ পাঠ করবে। দুআর আগে এবং পরে দরূদ শরীফ পাঠ করলে দুআ কবুল হয় বলে হাদীস শরীফে উল্লেখ রয়েছে। 
করেছেন
দুরুদ শরীফ পাঠ করলে যদি দোয়া কবুল হয়। তাহলে, "আল্লাহুম্মা আমীন" বলার কি প্রয়োজন? 

এটা এমন না তো দোয়া কবুলের জন্য তাগিদ করা হচ্ছে!!!
করেছেন
উত্তরের মধ্যে কোথাও বলা হয় নি দুয়া শুরু করার সময় "আল্লাহুম্মা আমীন" বলার প্রয়োজন!!! 

উত্তরটি আরও কয়েকবার পড়ুন। 

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
1 টি উত্তর
16 সেপ্টেম্বর, 2020 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Shakil
1 টি উত্তর
16 সেপ্টেম্বর, 2020 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Shakil
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
16 মার্চ, 2021 "নামের অর্থ" বিভাগে প্রশ্ন করেছেন Hasan312
1 টি উত্তর

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
11 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 11 জন অতিথি
আজকে ভিজিট : 10579
গতকাল ভিজিট : 36370
সর্বমোট ভিজিট : 66242636
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...