344 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
সেজদায়ে তিলাওয়াত পড়ার পর রুকুতে চলে গেলে ইমাম ও মুক্তাদীদের নামাযের হুকুম কি?

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
ইমাম সেজদার নিয়ত করলে তার সেজদা আদায় হবে। ইমামের সাথে মুসল্লিদেরও রুকুতে সেজদায়ে তিলাওয়াতের নিয়ত করতে হবে। সুতরাং যেসব মুসল্লি রুকুতে সেজদায়ে তিলাওয়াতের নিয়ত করবে, তাদের সেজদায়ে তিলাওয়াত আদায় হয়ে যাবে। কিন্তু যদি ইমাম নিয়ত করে কিন্তু মুক্তাদীরা নিয়ত না করে, তাহলে মুক্তাদীদের সিজদায়ে তিলাওয়াত আদায় হবে না। এক্ষেত্রে যে মুসল্লিরা রুকুতে সেজদায়ে তিলাওয়াতের নিয়ত করেনি, কিন্তু ইমাম নিয়ত করেছিল, সেসব মুসল্লিরা নামাযের বৈঠক শেষে ইমাম যখন সালাম ফিরিয়ে দিবে, তখন মুসল্লিরা সালাম না ফিরিয়ে নিজে নিজে সেজদায়ে তিলাওয়াত করে, আবার বৈঠক করে সালাম ফিরাবে। নতুবা নামায হবে না।
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সেজদায়ে তিলাওয়াত পড়ার পর রুকুতে চলে গেলে ইমাম ও মুক্তাদীদের নামায হবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র সিজদায় যাওয়ার সময় ইমাম সাহেব তিলাওয়াতে সিজদার নিয়ত করে নেবে, তাহলে নামাজের মূল সিজদার সাথে সাথে সিজদায়ে তিলাওয়াত এর সিজদাও আদায় হয়ে যাবে। কোনো সমস্যা নেই। এমনকি নামাজের শেষ বৈঠকে সাহু সিজদাও করতে হবে না। 

এরকম আরও কিছু প্রশ্ন

2 টি উত্তর
13 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Hasanask
1 টি উত্তর
1 টি উত্তর
9 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Hasanask
0 টি উত্তর
2 টি উত্তর
13 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Hasanask

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
30 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 30 জন অতিথি
আজকে ভিজিট : 30329
গতকাল ভিজিট : 56665
সর্বমোট ভিজিট : 64618286
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...